পাকিস্তানের তিন নদীর পানি বিপজ্জনকমাত্রায় বৃদ্ধির ফলে দেশেটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে পানিবন্দি হয়ে পড়েছেন ৬ লাখেরও বেশি মানুষ। বন্যায় ইতোমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।বন্যায় নিহত ১৫ জনের মধ্যে ৫ জন প্রদেশের শিয়ালকোট, ৪ জন গুজরাট, ৩ জন নারোয়াল, ২ জন হাফিজাবাদ এবং এক জন গুজরানওয়ালা জেলার বাসিন্দা ছিলেন। গুজরানওয়ালার জেলা কমিশনার  এ তথ্য জানিয়েছেন।গত জুনের শেষ দিক থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে পাকিস্তানে। এছাড়া সম্প্রতি ভারত বাঁধ খুলে দেওয়ায় সুতলেজ, রাভি ও চেনাব নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধ পেয়েছে, যার জেরে ইতোমধ্যে ডুবেছে পাঞ্জাবের মধ্যস্থল। পাকিস্তানের আবহাওয়য়া দপ্তরের কর্মকর্তারা জানান, পাঞ্জাবের দক্ষিণাঞ্চলেও এই বন্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।পাকিস্তান দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (পিডিএমএ)-এর মুখপাত্র ফারুক আহমেদ পাকিস্তানের জাতীয় দৈনি ডনকে জানান, প্রদেশের ১৭টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এই জেলাগুলো হলো সিয়ালকোট, সারগোধা, চিনিওট, গুজরানওয়ালা, নানকানা, হাফিজাবাদ, মান্দি বাহাউদ্দিন, গুজরাট, লাহোর, নারোয়াল, কাসুর, ওকারা, পাকপাত্তান, ভাওয়ালনগর, ভেহারি, ভাওয়ালপুর এবং লোধরান।এই ১৭ জেলার মধ্যে আটটি জেলার বন্যাপরিস্থিত অনেক বেশি উদ্বেগজনক। সেই জেলাগুলো হলো— শিয়ালকোট , নারোয়াল, হাফিজাবাদ, সারগোধা, লাহোর, কাসুর, ওকারা এবং ফয়সালাবাদ।সরকারি হিসেব মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ১৭ জেলার নদীর তীরবর্তী গ্রামগুলোতে বসবাসকারী প্রায় ১০ লাখ মানুষ। তাদের মধ্যে ইতোমধ্যে দেড় লাখেরও বেশি মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছেন  পিডিএমএর’র উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয়েছে লাখ লাখ গবাদি পশুও।চলতি বছরের বর্ষা ভয়াবহ বিপর্যয় বয়ে এনেছে পাকিস্তানের জন্য। পিডিএমএ-এর হিসেব অনুযায়ী, প্রবল বর্ষণে বাড়ির ছাদ-দেওয়াল ধস, বজ্রপাত, হড়পা বান এবং বর্ষাসংক্রান্ত বিভিন্ন দুর্যোগে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮০৭ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিরোজপুরে ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
পিরোজপুরে ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুরে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার Read more

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একটানা ১৬ ঘন্টা অফিস করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ঠিক ৯টায় সচিবালয়ে অফিস Read more

‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের

বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির Read more

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প
নিজের মৃত্যুর খবর নিয়ে ক্ষোভ ঝাড়লেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারা গেছেন। বিভিন্ন জায়গায়ও এ নিয়ে গুজব ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে এক্সের ট্রেন্ডিংয়ে ছিল এই খবর।  মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন