ইরান-ইসরায়েল টানা ১২ দিনের সংঘাতের ধাক্কা এখনো পুরোপুরি না কাটতেই নতুন করে উত্তেজনার আঁচ মিলেছে তেহরান থেকে। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র শান্তির বার্তা নয়, বরং আলোচনার আড়ালে আবারও সামরিক প্রস্তুতির পথে এগোচ্ছে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’-র এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের উদ্দেশ্য সম্পর্কে গোয়েন্দা তথ্য হাতে রয়েছে তেহরানের। এসব তথ্য বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার নামে ইরানকে প্রতিরক্ষাহীন করে তুলতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তার বরাতে প্রেস টিভি আরও জানায়, যেকোনো নতুন আলোচনার (যুক্তরাষ্ট্রের সঙ্গে) ক্ষেত্রে অবশ্যই গুরুতর ও বাস্তবসম্মত নিশ্চয়তা অন্তর্ভুক্ত করতে হবে, যেন নিশ্চিত করা যায় যে প্রক্রিয়াটি নিরাপত্তা প্রতারণার আবরণ নয়।  তিনি আরও বলেন, যেকোনো আলোচনার আগে ইরান এখন ‘বাস্তব ও দৃশ্যমান নিশ্চয়তা’ চায়। নাহলে পুরো প্রক্রিয়াকে প্রতারণা বলেই মনে করছে তেহরান।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জুনের শেষের দিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে এবং নতুন করে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই।তবে ট্রাম্পের অতীত রেকর্ডের কারণে আর সহজে তাকে বিশ্বাস করতে পারছে না তেহরান। কেননা, এর আগেও আলোচনার সময়সীমা শেষ না হতেই ২২ জুন আকস্মিকভাবে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।এ ঘটনার পর থেকেই ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। দেশটি বলছে, যুক্তরাষ্ট্রকে তারা এখনো শেষবারের মতো সুযোগ দিতে চায়—দেখতে চায়, ওয়াশিংটনের প্রকৃত অভিপ্রায় কী।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ
জীবননগরে সার ডিলারের বিরুদ্ধে মানববন্ধন, কৃষককে মারধরের অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ Read more

তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে
তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে Read more

সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর
সিরাজদিখানে হাউজিং ব্যবসা বিরোধে ঘরে আগুন ও ভাঙচুর

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগম বাজারে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার Read more

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে Read more

হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি
হাদিকে গুলি চালায় ফয়সাল, বাইকের চালক ছিলেন আলমগীর: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটাসাইকেল চালককে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন