ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে এ বাংলাদেশি বিমানবন্দরের ট্রানজিট টার্মিনালের একটি গ্লাস ভাঙচুরের চেষ্টা চালান। ওই সময় সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। আটক বাংলাদেশির নাম মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন তিনি। তার একটি কানেকটিং ফ্লাইটে করে ঢাকায় আসার কথা ছিল। কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে আটক করেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়। সিআইএসএফের সদস্যরা পরবর্তীতে তাকে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করে। এরপর বিধানগর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। নিশ্চিত হওয়া গেছে, আশরাফুল সিঙ্গাপুরে থাকতেন এবং সেখানে কাজ করতেন। তার বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হচ্ছে। এদিকে গত প্রায় এক বছর ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষ বেড়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে কলকাতার বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে, যারা আসলে ভারতীয়। এ নিয়ে দেশটির পশ্চিমবঙ্গে এখন উত্তেজনা চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত
নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?
বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির, বর কে?

কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল Read more

নিখোঁজের ১২ বছর পর ঘরে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের আমিরুল
নিখোঁজের ১২ বছর পর ঘরে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের আমিরুল

১২ বছর আগে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন বাবাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে যান আমিরুল ইসলাম। তখন তার বয়স Read more

মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, স্বজনদের আহাজারি
মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, স্বজনদের আহাজারি

কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে মো. ওয়াব আলী (৪৫) নামে এক ট্রলারচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন