জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজায় চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৭ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে। খবর মিডলইস্ট মনিটরের।ক্যাথরিন রাসেল বলেন, ‘এ যেন প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সব শিক্ষার্থীকে হারানো এবং তা যেন চলছে টানা দুই বছর।’তিনি বলেন, ‘শিশুরা রাজনৈতিক পক্ষ নয়। তারা কোনো সংঘর্ষ শুরু করে না, আবার থামাতেও পারে না। কিন্তু তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় এবং তারা বুঝে উঠতে পারে না কেন বিশ্ব তাদের পাশে নেই।’জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেন, গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। তিনি বলেন, ৩৬ হাসপাতালের মধ্যে মাত্র ১৭টি এবং ১৭০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মাত্র ৬৩টি আংশিকভাবে চালু আছে, যেখানে প্রতিদিন বহু হতাহত আসছে।ফ্লেচার জানান, অর্ধেক চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে এবং জরুরি সেবা পরিচালনায় ব্যবহৃত জ্বালানির সংকট চরম পর্যায়ে রয়েছে। জুন মাসে শিশুদের অপুষ্টির হার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।তিনি আরও জানান, গত সপ্তাহে খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশু ও নারী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। তারা অপেক্ষা করছিল এমন কিছু খাবারের জন্য, যা তাদের বাঁচিয়ে রাখতে পারত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা
গোলাপি ফুলে রাঙা এক্সপ্রেসওয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ যাত্রীরা

মুন্সীগঞ্জ অংশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাঝখানে ফুটে থাকা গোলাপি রঙের ফুল যেন এক টুকরো প্রকৃতির হাসি হয়ে পথচারী ও যাত্রীদের হৃদয় Read more

মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
মৎস্য ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে বিজিবি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরার ভোমরায় বিজিবি সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মৎস্য ব্যবসায়ী শামীম হোসেনকে ভারতীয় কোরেক্স সিরাপ দিয়ে আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে Read more

ইসরায়েলি হামলায় গাজায় আরও ২ সাংবাদিক নিহত
ইসরায়েলি হামলায় গাজায় আরও ২ সাংবাদিক নিহত

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সরকারী সংবাদমাধ্যম কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় সোমবার (১৫ সেপ্টেম্বর) আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন, তারা হলেন ফটোগ্রাফার এবং Read more

সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে যাচ্ছেন। ‘প্রাথমিক সহকারী শিক্ষক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন