পাঁচ টাকার জন্য রিকশাওয়ালার সঙ্গে তর্ক করতে দেখা যায় অনেককে। আবার টাকার জন্যই ভাই-বন্ধুর সম্পর্ক ভেঙে যেতে সময় লাগে না। অথচ সেই টাকাকেই উপেক্ষা করে এক তরুণ অটোচালক ফিরিয়ে দিয়েছেন ১৫ লাখ টাকা। কুমিল্লা নগরীর চৌধুরীপাড়ার ছেলে অনিক হাসান।অনিক জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর ব্যস্ত সময়ে এক যাত্রী শিশুকে স্কুলে পৌঁছে দিতে তাড়াহুড়ো করে অনিকের অটোতে ওঠেন। গন্তব্যে গিয়ে দ্রুত নেমে পড়েন, কিন্তু সঙ্গে থাকা একটি কালো ব্যাগ ফেলে যান সিটে। সেই ব্যাগে ছিল নগদ ১৫ লাখ টাকা।যাত্রী বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করেন। একজন অটোচালক, যার নাম-ঠিকানা কিছুই জানা নেই। এদিকে ব্যাগ খুঁজে পেয়ে অনিক একটু দেখেই টাকার বান্ডিল বুঝে ফেলেন। সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করেন। বাবা বলেন, ‘সোজা গিয়ে ফেরত দিয়ে আয়।’ অনিক সেটাই করেন।ব্যাগ নিয়ে ফিরে গিয়ে যাত্রীকে খুঁজে বের করেন। টাকা-পয়সা না গুনেই তার হাতে তুলে দেন ব্যাগটা। যাত্রী তখন চোখে পানি ধরে রাখতে পারেননি। পরে জানা যায়, তিনি ছাতিপুট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী মরণ মিয়া। তিনি বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি টাকাটা আবার ফিরে পাব। অনিক যা করেছে, তা আজকালকার দিনে কল্পনাই করা যায় না। আমি ওর কাছে চিরকাল কৃতজ্ঞ।’অনিকের বাবা নিজেও একজন অটোচালক। ছোট থেকে ছেলেকে সৎ থাকার শিক্ষা দিয়েছেন বলে জানান তিনি। অনিক বলেন, ‘আমি জানি কীভাবে কষ্ট করে টাকা কামাই করতে হয়। কারও এত বড় অঙ্কের টাকা হারানো কী মানে, সেটা আমি বুঝি। একটুও মন চায়নি সেটা নিজের করে নিতে।’ঘটনার পর থেকেই অনিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। কেউ বলছেন, ‘এটাই আসল মানুষ’, কেউ আবার বলছেন, ‘এই ছেলেকে পুরস্কার দেওয়া উচিত।’কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষিকা সুমি আক্তার বলেন, ‘এমন ঘটনা খুব বেশি দেখা যায় না। এই সমাজে এখনো ভালো মানুষ আছে, এটা অনিক প্রমাণ করে দিয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ‘হ্যাঙ্গা’ জাল দিয়ে মাছ ধরার হিড়িক
ফুলবাড়ীতে ‘হ্যাঙ্গা’ জাল দিয়ে মাছ ধরার হিড়িক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য হ্যাঙ্গা দিয়ে মাছ ধরার হিড়িক পড়েছে। সম্প্রতি সময়ে উপজেলার নাওডাঙ্গা গ্রামের একটি দোলায় মাছ Read more

ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে
ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে

ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহ আলম (৬৫)। রবিবার Read more

টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)

বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-বুলাওয়ে টেস্ট–১ম দিনজিম্বাবুয়ে–নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসদ্য হানড্রেডসুপারচার্জার্স–ওয়েলশ ফায়াররাত Read more

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল
গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোড়ন Read more

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত Read more

অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!
অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!

খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদসহ ৭ পদের ৬টি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও ইবতেদায়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন