পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা প্রবল বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। হতাহতের এই মর্মান্তিক চিত্র প্রকাশ করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)।সংস্থাটি জানিয়েছে, অধিকাংশ নিহত ব্যক্তি ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। বাকিরা কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বা পানিতে ডুবে মারা গেছেন।জুনের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণে এখন পর্যন্ত সারা দেশে প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে এনডিএমএ। দেশটির পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যার কারণে অনেক এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয়া হয়েছে এবং ডজনখানেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বৃহস্পতিবার এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন, বিভিন্ন জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি বলেন, “সরকারি সংস্থাগুলো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।” একইসঙ্গে জনগণকে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।প্রচণ্ড ক্ষতিগ্রস্ত চাকওয়াল শহরে, যেখানে গত এক দিনে ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেখানকার ছবি ও ভিডিওতে দেখা গেছে বন্যার পানিতে আটকে পড়া লোকজনকে উদ্ধারে নৌকা চলছে। পাঞ্জাব কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, পুরো সপ্তাহান্ত জুড়ে আরও বৃষ্টি ও আকস্মিক বন্যা হতে পারে। প্রদেশজুড়ে হাজার হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়েছে।সূত্র : বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠিতে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই
ঝালকাঠিতে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলন্ত গাড়িতে দা দিয়ে কুপিয়ে এক সিগারেট ডিলারের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ Read more

রাস্তা যেন চাষের জমি, দশ গ্রামের মানুষের গলার কাঁটা ৩ কিলোমিটার রাস্তা
রাস্তা যেন চাষের জমি, দশ গ্রামের মানুষের গলার কাঁটা ৩ কিলোমিটার রাস্তা

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আজিজুলপুর টু বাহাদুরাবাদ খেওয়া ঘাট পর্যন্ত কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের Read more

১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে
১৪ শিক্ষক মিলে পাশ করাতে পারেননি ৯ শিক্ষার্থীকে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি (আলিম) পরীক্ষায় শতভাগ ফেল করেছে। ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও ৯ জন Read more

নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ
নদীভাঙনে ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন, দিশেহারা দেওয়ানগঞ্জের মানুষ

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। একের পর এক ফসলি জমি, বসতভিটা ও গ্রাম নদীতে বিলীন হচ্ছে। মৌসুমি Read more

বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা
বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার দুই সহকর্মীও পিটুনির শিকার হয়ে Read more

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক
উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন