উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কমতে থাকা তাপমাত্রার কারণে জেলার স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সকাল ৯টায় জেলায় চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।ভোর থেকেই দিনাজপুরের বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। হাটবাজার, সড়ক ও খোলা জায়গাগুলোতে মানুষের উপস্থিতি ছিল খুবই কম।শহরের তুলনায় গ্রামীণ এলাকায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। দিনাজপুরের খানসামা উপজেলায় ভোরের তীব্র ঠান্ডায় দিনমজুর, কৃষিশ্রমিক, রিকশা ও ভ্যানচালকদের কাজে বের হতে দেরি হচ্ছে। এতে তাদের দৈনন্দিন আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে।খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বাসিন্দা আবু বকর সিদ্দিক সময়ের কণ্ঠস্বরকে বলেন, ভোরে এত ঠান্ডা থাকে যে শরীর ঠিকমতো নড়াচড়া করতে চায় না। কুয়াশার কারণে রাস্তাঘাটও স্পষ্ট দেখা যায় না।একই উপজেলার আঙ্গারপাড়া গ্রামের কৃষক মিজানুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, সকালে মাঠে নামা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শিশির আর ঠান্ডার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।পরিবহন খাতেও শীতের প্রভাব পড়েছে। খানসামা বাজারের ভ্যানচালক সালাম মিয়া জানান, সকালে যাত্রী একেবারেই কম থাকে। মানুষ ঠান্ডার ভয়ে বের হয় না, এতে আয় কমে যাচ্ছে।শীতের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। অভিভাবকরা শিশুদের ঠান্ডাজনিত অসুস্থতার আশঙ্কায় অনেক ক্ষেত্রে সন্তানদের ঘরে রাখছেন।দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি তীব্র থাকবে। পাশাপাশি কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া কর্মকর্তারা সময়ের কণ্ঠস্বরকে জানান, ডিসেম্বরের শেষভাগে উত্তরাঞ্চলের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন ও শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী পরশু Read more

নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের
নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য Read more

বৃষ্টি এলেই সড়ক হয়ে যায় ‘পুকুর’!
বৃষ্টি এলেই সড়ক হয়ে যায় ‘পুকুর’!

সড়কে থইথই করছে পানি। পুকুর না সড়ক, দেখে বোঝার উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। জমে হাঁটু Read more

আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ
আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ

আফগানিস্তানের বড় জয় দিয়ে শুরু হয়েছে আট জাতির এবারের এশিয়া কাপ। মঙ্গলবার আবুধাবিতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৯০ Read more

থানায় পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য আক্রান্ত
থানায় পিকনিকের খাবারে বিষক্রিয়া, ওসিসহ ১০ পুলিশ সদস্য আক্রান্ত

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় পিকনিকের খাবার খেয়ে ওসি (তদন্ত)সহ অন্তত ১০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্যকে কটিয়াদী Read more

চট্টগ্রাম-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাদ পড়লেন ছয়জন
চট্টগ্রাম-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাদ পড়লেন ছয়জন

‎‎চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন