শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছেন লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও পরের দুই ম্যাচে করেন যথাক্রমে ৭৬ ও ৩২ রান। লিটনের এই পারফরম্যান্সে সন্তুষ্ট জাতীয় দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল।আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে ঢাকায় সাংবাদিকদের মুখোমুখি হন নাফিস। এসময় লিটন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা লিটনের জন্য মোটেও সহজ ছিল না। সিরিজ শুরুর আগেও ওর সময়টা ভালো যাচ্ছিল না। বাংলাদেশে আমরা আবেগী জাতি, একজন খেলোয়াড় খারাপ করলে সোশ্যাল মিডিয়ায় অনেক নেতিবাচক মন্তব্য আসে। এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে লিটন ওর মানসিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে।’শুধু লিটন নয়, পুরো দল নিয়েই সন্তোষ প্রকাশ করেছেন টিম ম্যানেজার নাফিস। তিনি বলেন, ‘সফরটা মোটেই সহজ ছিল না। তবে যেভাবে দল খেলেছে, তারা নিজেদের মানসিকতা ও চরিত্র দেখিয়েছে। টেস্ট সিরিজে প্রথম ম্যাচটা ছিল “উইনিং ড্র”। দ্বিতীয় টেস্ট ভালো না গেলেও দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে।’এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এ সিরিজ হারলেও আশাবাদী নাফিজ। তিনি বলেন, ‘প্রথম ওয়ানডে হারার পর দ্বিতীয় ম্যাচে দল যেভাবে ফিরে এসেছিল, সেটা ইতিবাচক। যদিও শেষ পর্যন্ত সিরিজটা আমাদের হয়নি, তবে মানসিকভাবে দল লড়াকু ছিল।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা
সড়কে তীব্র যানজট, বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যে গেলেন উপদেষ্টা

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল Read more

২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার
২০২৪ সালে বিদেশি বিনিয়োগ কমে ১.২৭ বিলিয়ন ডলার

দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, ডলার সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ২০২৪ সালে বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম Read more

কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড
কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড

যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এম২৩ বিদ্রোহীদের সহায়তার Read more

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে Read more

সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয় ও যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন