জুলাই ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি পুলিশ।সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদিকে গত রোববার রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।মামলার বিবরণ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিদের ছোড়া গুলি আসাদুলের বুকে ও ডান পাশে লাগে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় নাসির উদ্দিন ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ
নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ

দেশের খাদ্য উদ্বৃত্ত ও সর্ববৃহৎ ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। বোরো মৌসুম মাত্র শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ Read more

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন
৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ পহেলা সেপ্টেম্বর থেকে জেলে, বনজীবী ও দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। বন বিভাগের অনুমতি Read more

বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা
বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা

ইউরোপীয়দের অনেকেই ভুলবশত মনে করেন, তাদের দেশগুলোতে অবস্থানরত বেশিরভাগ অভিবাসী ‘অবৈধ’। সম্প্রতি ইউরোপের সাতটি দেশে পরিচালিত এক জরিপে এ চিত্র Read more

মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেলাঙ্গর Read more

বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা
বাঁকখালী নদীতে গোসল করতে নেমে তরুণের মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা

কক্সবাজার সদরের খরুলিয়ায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন