যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এম২৩ বিদ্রোহীদের সহায়তার অভিযোগে তার অনুপস্থিতিতেই সামরিক আদালত এ রায় ঘোষণা করে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে (৫৪) অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। গত শুক্রবার দেওয়া এ রায়ে কাবিলাকে রাষ্ট্রদ্রোহ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে হত্যা, যৌন সহিংসতা, নির্যাতন ও বিদ্রোহে উসকানির মতো বিষয়ও রয়েছে।কাবিলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি পূর্ব কঙ্গোতে ধ্বংসযজ্ঞ চালানো বিদ্রোহী গোষ্ঠী এম২৩-কে সহায়তা করেছেন। তবে আদালতে হাজির না হয়ে কাবিলা এসব অভিযোগ অস্বীকার করেন এবং আদালতকে “দমননীতির হাতিয়ার” বলে আখ্যা দেন। তার বর্তমান অবস্থান অজানা।প্রসঙ্গত, ২০০১ সালে আততায়ীর গুলিতে নিহত বাবা লরঁ কাবিলার পর ক্ষমতায় আসেন জোসেফ কাবিলা। টানা ১৮ বছর দেশ শাসন করে ২০১৯ সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেন বর্তমান প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকেদিকে। তবে পরে সম্পর্কের অবনতি হলে ২০২৩ সালে কাবিলা স্বেচ্ছা নির্বাসনে চলে যান।গত এপ্রিলে তিনি বলেন, পূর্বাঞ্চলে চলমান সংঘাত নিরসনে ভূমিকা রাখতে চান। এরপর চলতি বছরের মে মাসে এম২৩-নিয়ন্ত্রিত গোমা শহরে হাজির হন তিনি।কঙ্গোর প্রেসিডেন্ট সিসেকেদি অভিযোগ করেন, কাবিলাই এম২৩ বিদ্রোহীদের পেছনের মূল পরিকল্পনাকারী। এরপর সিনেট তার সাংবিধানিক দায়মুক্তি প্রত্যাহার করে দেয় এবং এর মাধ্যমে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার পথ উন্মুক্ত হয়।এই বছর এম২৩ বিদ্রোহীরা খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের বড় অংশ দখল করে নেয়। দখলকৃত অঞ্চলের মধ্যে গোমা, বুকাভু শহর এবং দুটি বিমানবন্দরও রয়েছে। জাতিসংঘসহ একাধিক পশ্চিমা দেশ অভিযোগ করেছে, প্রতিবেশী রুয়ান্ডা এম২৩-কে সমর্থন দিচ্ছে এবং হাজারো সেনা কঙ্গোতে পাঠিয়েছে।তবে কিগালি অভিযোগ অস্বীকার করে বলছে, তারা শুধু সংঘাতের প্রভাব নিজেদের ভূখণ্ডে ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে।পরে চলতি বছরের জুলাইয়ে বিদ্রোহীদের সঙ্গে সরকারের যুদ্ধবিরতি চুক্তি হলেও সহিংসতা এখনও থামেনি। কঙ্গো পূর্বাঞ্চলে রক্তপাত এখনও অব্যাহত রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি
বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় হচ্ছে তদন্ত কমিটি

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক Read more

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের
দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক Read more

কুমিল্লায় নিয়ন্ত্রণহীন বাস চাপায় পথচারী নিহত, বাসে অগ্নিসংযোগ
কুমিল্লায় নিয়ন্ত্রণহীন বাস চাপায় পথচারী নিহত, বাসে অগ্নিসংযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন একটি বাসের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধরা যাত্রীবাহী ওই বাসে আগুন Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার গোডাউন থেকে ৩৩০ বস্তা সার জব্দ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে অভিযান চালিয়ে ৩৩০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় Read more

যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে
যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা, অভিযোগ বাবা-মা’র বিরুদ্ধে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী যমজ দুই শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুদের বাবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন