ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তীব্র যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।বুধবার (০৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন। ঘণ্টাখানেক অপেক্ষার পরও যখন যানবাহন এক ইঞ্চিও নড়ছিল না, তখন সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে যাত্রা করার।চশমা চোখে, মাথায় হেলমেট পরে উপদেষ্টা যখন মোটরসাইকেলে চড়ে বসলেন, তখন উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের ঢেউ দেখা যায়। পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে পথ পরিষ্কার করতে শুরু করেন। এ সময় যানজটে আটকে থাকা অনেকে মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা হয়েছিলেন। সোহাগপুর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে করে যাত্রা চালিয়ে যান।উপদেষ্টার সফর ঘিরে প্রশাসনের বিভিন্ন দপ্তর সকাল থেকেই তৎপর ছিল। তার সফর উপলক্ষে সড়কের খানাখন্দে ইট-বালু বিছানোসহ সাময়িক সংস্কারের কাজও চলছিল। তবে ভারী বৃষ্টিতে এবং অতিরিক্ত যানবাহনের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছেন ঢাবির শিক্ষার্থী রবিউল
ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিয়েছেন ঢাবির শিক্ষার্থী রবিউল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দুটি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম Read more

ডোনারুম্মার পরবর্তী গন্তব্য ম্যান সিটি
ডোনারুম্মার পরবর্তী গন্তব্য ম্যান সিটি

২০২৪-২৫ মৌসুমটি সম্ভবত নিজেদের ক্লাব ইতিহাসের সেরা মৌসুম ছিল ফরাসি ক্লাব পিএসজির জন্য। ঘরোয়া ফ্রেঞ্চ লিগ-১, কোপা দে ফ্রান্স, প্রথমবারের Read more

হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ
হোয়াটসঅ্যাপে হবে অটো অনুবাদ মেসেজ

হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপের এই জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে । এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী
গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “গণহত্যা” বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী ও কংগ্রেস পার্লামেন্টারি Read more

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম

গ্রীষ্মকালে তীব্র রোদ, তাপ, ধুলা এবং ঘামের কারণে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে ব্রণ, রোদে পোড়া, ফুসকুড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন