পাকিস্তানে চলমান মৌসুমি ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে জুনের শেষ দিকে বর্ষা শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়াল প্রায় ১৮০ জনে।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এই তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।বিশেষ করে পাঞ্জাব প্রদেশে বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত থামার কোনো লক্ষণ নেই। ফলে নগরভিত্তিক জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডির একটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) এনডিএমএ-এর একজন মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ৫৪ জনের মৃত্যু ও ২২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগ প্রাণহানি পাঞ্জাবে ঘটেছে।তিনি আরও বলেন, ২৬ জুন মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা প্রায় ১৮০ জন, যার মধ্যে রয়েছে ৭০ জন শিশু। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন। বৃষ্টির তীব্রতা এবং সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে রাওয়ালপিন্ডি কর্তৃপক্ষ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা জরুরি অবস্থায় ব্যবহারযোগ্য তিন থেকে পাঁচ দিনের খাবার, পানি ও ওষুধ মজুত করে রাখেন।’ উল্লেখ্য, ২০২২ সালে ভয়াবহ বর্ষায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে ডুবে যায় এবং অন্তত ১ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল। এবারের পরিস্থিতিও সেই ভয়াল স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল মিসর
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল মিসর

ইসরায়েলি হামলার ভয়ে সিনাই উপত্যকায় চীনের এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে মিসর। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়, মিসরের Read more

বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা
বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী মাঠে আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় Read more

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত

রাতের আঁধারেও যেন দিনের আলো। সন্ধ্যা নামলেই যশোরের শার্শা উপজেলার এক মাঠজুড়ে জ্বলে ওঠে শত শত এলইডি বাতি। কৃত্রিম আলোর Read more

৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন