ইসরায়েলি হামলার ভয়ে সিনাই উপত্যকায় চীনের এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে মিসর। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়, মিসরের কাছে চীনের তৈরি এইচকিউ ৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে, যা রাশিয়ার এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়। খবর মিডল ইস্ট মনিটরএই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে গাজা ইস্যুতে মিসরের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আরও স্পষ্ট হলো। মিসরের প্রতিরক্ষামন্ত্রী আবদেল মজিদ সাকার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সামরিক প্রস্তুতি শুধু আমাদের মনোবল বাড়ানোর জন্য নয়। বরং স্থলভাগে আমাদের সামরিক সক্ষমতাও প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, কেউ যদি মিসর সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে কিংবা এ ধরনের কিছু ভাবে তাহলে আমাদের যে সক্ষমতায় রয়েছে তা প্রকাশ করা হবে। তাদের ধারণাও নেই যে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে।গাজায় ইসরায়েলি গণহত্যার ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক ফিলিস্তিনি পালিয়ে সিনাই উপত্যকায় আশ্রয় নিয়েছে। যাতে মিসর রেডলাইন হিসেবে দেখছে। এমন পরিস্থিতিতে এ যুদ্ধে কায়োরোর জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সতর্কতা স্বরূপ এইচকিউ ৯বি মোতায়েন করা হয়েছে।এইচকিউ-৯বি চীনের তৈরি একটি নতুন প্রতিরক্ষা প্রযুক্তি। এটি ২০০ কিলোমিটারের মধ্যে শত্রু পক্ষকে আঘাত হানতে সক্ষম। এটি যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এছাড়া এর শক্তিশালী রাডার প্রযুক্তি ৩০০ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে। সহজে বহনযোগ্য হওয়ায় এটি মোতায়নের মাধ্যমে বিমানবন্দর, পোর্ট এবং সামরিক ঘাঁটি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জনবল নিয়োগ কার্যক্রমকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, প্রতারণা এবং সংঘবদ্ধ অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ সামনে এসেছে। Read more

রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল
রাজবাড়ীতে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।বৃহস্পতিবার Read more

ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ইমরান হোসেন সোহাগ(২৫) নামে এক ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার(২ এপ্রিল) রাত Read more

রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮ টায়
রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮ টায়

রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় Read more

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহত
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষে একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের সংঘর্ষে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১১ আগস্ট) Read more

দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান
দেবীগঞ্জে বিএনপি নেতার স্বদলবলে জামায়াতে যোগদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হয়েছেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আক্কাস আলী ভুঁইয়া।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন