ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে ঘুষ ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও তাকে বদলির পর ফের ময়মনসিংহে আনা হয়েছে সংযুক্তিতে। বদলির পরও মাসের পর মাস ময়মনসিংহেই থেকে যাওয়া, আবার মাত্র ২৯ দিনের মাথায় সংযুক্তিতে একই জায়গায় ফেরা—সব মিলিয়ে উঠেছে অদৃশ্য প্রভাবের প্রশ্ন।এদিকে স্থানীয় নাগরিক সমাজের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নানা অনিয়ম করেও থেকে যাওয়া, বদলি ঠেকিয়ে রাখা এবং পরে দ্রুত ফেরত আসা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নীরব মদদ ছাড়া সম্ভব নয়।ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ সুদেব কুমার মন্ডলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির লিখিত অভিযোগ করেন কামরুল হাসান নামে এক ভুক্তভোগী। অভিযোগে বলা হয়, পেনশন ফাইল প্রস্তুতে ২৫ হাজার, জি.পি.এফ লোনের জন্য ৫–৭ হাজার, চূড়ান্ত উত্তোলনে ২০ হাজার এবং পাসপোর্ট অনাপত্তি সনদের ক্ষেত্রে ৫ হাজার টাকা করে ঘুষ নেন তিনি। এছাড়া শিল্পাঞ্চল ভালুকায় ডিজিটাল জরিপের নকশা তৈরিতে ১০–১২ হাজার টাকা করে নেন বলেও অভিযোগ রয়েছে।অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তর ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসারকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। কিন্তু সময় পেরিয়ে গেলেও কোনো প্রতিবেদন অধিদপ্তরে যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কার্যালয়ের একাধিক সূত্র।এরই মধ্যে এসব অভিযোগের কারণে গত বছরের ২৪ ডিসেম্বর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. লিয়াকত আলীর সই করা এক অফিস আদেশে সুদেব কুমার মন্ডলকে রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসে শূন্য পদে বদলি করা হয়। তবে অদৃশ্য ক্ষমতার জোরে তিনি তখনও ময়মনসিংহেই ছিলেন।এ বছর ৪ জুন ময়মনসিংহ থেকে ছাড়পত্র নিয়ে ১৫ জুন রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের অধীন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সেটেলমেন্ট অফিসে যোগদান করেন তিনি। কিন্তু মাত্র ২৯ দিনের মাথায় ১৩ জুলাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আরেক অফিস আদেশে তাকে আবারও ময়মনসিংহে তিন মাসের সংযুক্তিতে পদায়ন করা হয়।বদলি নিয়ে কথা বলতে চাইলে সার্ভেয়ার সুদেব কুমার মন্ডল বলেন, ‘কিভাবে বদলির আদেশ হয়েছে আমি জানি না। বদলির জন্য আমি কোনো তদবিরও করিনি। আমি ময়মনসিংহ যেতেও চাই না।’ময়মনসিংহ জোনাল সেটেলমেন্ট অফিসার লীরা তরফদার বলেন, ‘সার্ভেয়ার সুদেব ময়মনসিংহে যোগদান করবে না মর্মে আবেদন করেছে।’বদলির আদেশে মাত্র মাসখানেকের ব্যবধানে আবারও আলোচিত এলাকায় ফিরিয়ে আনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘যদি তদন্তে তার অনিয়ম প্রমাণিত হয়ে থাকে, তবে একই জায়গায় পুনরায় বদলি করাটা উচিত হয়নি। আমি খোঁজখবর নিয়ে দেখছি কিভাবে এমনটা হলো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেহেলগাম ইস্যুতে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
পেহেলগাম ইস্যুতে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এসময় পেহেলগাম হামলার ঘটনায় প্রতি ভারতের সহমর্মিতা জানিয়েছেন Read more

ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী
ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী

ইরানে শাসনব্যবস্থার পতন এবং নতুন একটি স্বাধীনতার পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে  সম্পর্ক স্বাভাবিক করবে।  বৃহস্পতিবার Read more

মালয়েশিয়ার সেলাঙ্গরে ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮
মালয়েশিয়ার সেলাঙ্গরে ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। দেশটিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সেলাঙ্গর প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে একটি সমন্বিত অভিযানে ৮৯৮ Read more

সকালে রোজ পাউরুটি খেলে যে প্রভাব পড়ে শরীরে
সকালে রোজ পাউরুটি খেলে যে প্রভাব পড়ে শরীরে

অফিস কিংবা অন্যান্য কাজের ব্যস্ততায় হাতে সময় কম থাকায় সকালের নাস্তায় বেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় রয়েছে পাউরুটি। তাই ঝটপট নাশতা Read more

শোকজের জবাব দিতে ৭ দিন সময় চান ফজলুর, বিএনপি দিল ২৪ ঘণ্টা
শোকজের জবাব দিতে ৭ দিন সময় চান ফজলুর, বিএনপি দিল ২৪ ঘণ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (২৫আগস্ট) বিএনপির দপ্তর সূত্রে Read more

জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র
জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলা তখনই শেষ হবে যখন হামাস সব অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন