জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা না হলেও কুষ্টিয়া-৩ (সদর) আসনে আগেভাগেই প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আমির হামজা। সোমবার (১৬ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি।এদিন বিকেল ৪টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ী মোড় এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রা। এতে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন তার সমর্থকরা।শোভাযাত্রাটি মনোহরদিয়া, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর, উজানগ্রাম, পাটিকাবাড়ি, আব্দালপুরসহ ইবি থানার ৭টি ইউনিয়নের প্রধান সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা চলে টানা তিন ঘণ্টা।শোভাযাত্রায় মাইকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান প্রচার করা হয় এবং ভোটারদের কাছে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ভোট চাওয়া হয়। প্রচার কার্যক্রমে আমির হামজার সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদীসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক
ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, তার পরিচালিত আম ব্যবসায় ভুয়া অর্ডারের কারণে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে Read more

ইতালিতে প্রবাসীদের সেবায় উনাস’র যাত্রা শুরু
ইতালিতে প্রবাসীদের সেবায় উনাস’র যাত্রা শুরু

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভাষাগত ও আইনগত জটিলতা নিরসনে যাত্রা শুরু করেছে উনাস (ইউনিয়ন ন্যাশনাল সার্ভিস)। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ইতালির Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার Read more

নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু
নারায়ণগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, ধাক্কায় বাড়িওয়ালার মৃত্যু

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লার এক ভাড়াটিয়ার বিরুদ্ধে বাড়ির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পাওনা ভাড়া নিয়ে তর্কের জেরে Read more

পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ
পিনাকীর বাড়ির সামনে আগুন দেওয়ার অভিযোগ

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির গেটের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা Read more

শতবর্ষ ধরে উন্নয়নের বাইরে হালদা পাড়ের ফতেহনগর
শতবর্ষ ধরে উন্নয়নের বাইরে হালদা পাড়ের ফতেহনগর

চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি–এই তিন উপজেলার সীমান্তঘেঁষা হালদা নদীর পশ্চিম পাড়ে একটি বৃহৎ জনপদ ফতেহনগর। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, নদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন