ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মী-সমর্থকদের ঢল নেমেছে জনতা ব্যাংক মোড় এলাকায়।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে সমাবেশ শুরু হয়। তখন থেকেই মঞ্চে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা বক্তব্য দিতে শুরু করেন। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।সালথা উপজেলা থেকে পথসভায় যোগ দিতে আসা মো. হাসান বলেন, ‘আমি সকাল ১১টার দিকে এসেছি। এখনো কেন্দ্রীয় নেতারা আসেননি। মূলত তাদের বক্তব্য শুনতে এখানে এসেছি।’ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুর জেলা পুলিশের জনবল দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অন্য কোনো জেলা থেকে বাড়তি জনবল আনা হয়নি।’ফরিদপুর এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ‘পথসভা মূলত দুপুর ১টা নাগাদ শুরু হওয়ার কথা। স্থানীয় নেতারা ইতোমধ্যে বক্তব্য শুরু করেছেন। আমরা এখনো কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছি।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীতে পাল্টাপাল্টি বাঁধ, কৃষকের স্বপ্ন পানির নিচে
নদীতে পাল্টাপাল্টি বাঁধ, কৃষকের স্বপ্ন পানির নিচে

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর, সাধুরপাড়া ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে পুরোনো ব্রহ্মপুত্র নদের শাখা দশানী Read more

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ: ইসি
নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত, এ সপ্তাহেই রোডম্যাপ প্রকাশ: ইসি

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব Read more

নির্বাচনে ঋণ খেলাপিদের সুযোগ দিলে আন্দোলনের হুশিয়ারি আসিফের
নির্বাচনে ঋণ খেলাপিদের সুযোগ দিলে আন্দোলনের হুশিয়ারি আসিফের

আপিল শুনানিতে এফিডেভিটের মাধ্যমে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় Read more

আজ মহান স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস

আজ ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে Read more

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হাত মেলায়নি ভারত-বাংলাদেশ

ভারত-পাকিস্তান ম্যাচের পর এবার ‘নো হ্যান্ডশেক’ দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও। আজ শনিবার (১৭ জানুয়ারি) বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় Read more

ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস
ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৯৯ হাজার ৯শ' ৮০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন