ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৯৯ হাজার ৯শ’ ৮০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।রবিবার (০১ জুন) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আব্দুস ছাত্তারের উপস্থিতিতে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ সমন্বয়ে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সমুদ্র পথে পাচারকালে একটি ফিশিং বোট থেকে এক লক্ষ পিচ ইয়াবা ও ১৬ জন মাদক কারবারীকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়ায় থানায় হস্তান্তর করা হয় এবং নমুনা হিসেবে ওই থানায় ২০ পিচ ইয়াবা জমা দেওয়া হয়। এছাড়াও ২৬ মার্চ বরিশালের কীর্তনখোলা নদীর কায়াচর এলাকা থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।পরে পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের স্মারকে কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত ৯৯ হাজার ৯শ’ ৮০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মোতাবেক রবিবার সকালে অত্র মাদকদ্রব্য ধ্বংস করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন
৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত ইমতিয়াজের লাশ ১৭ মাস পর উত্তোলন

নোয়াখালীর চাটখিলে ২০২৪ সালের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমতিয়াজ হোসেন (২২) নামে এক তরুণের Read more

নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ
নেত্রকোনায় বাড়ছে হামের সংক্রমণ

নেত্রকোনা জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত ১৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও ৩১ জন Read more

বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২
বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান Read more

ট্রাক-অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষ, রাজমিস্ত্রী নিহত
ট্রাক-অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষ, রাজমিস্ত্রী নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে পাঠ্যপুস্তক বহনকারী ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন ভ্যানযাত্রী মারাত্মক আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) Read more

নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?
নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এমনকি 'ষড়যন্ত্র তত্ত্ব' হাজির করেছে জামায়াতে ইসলামীও। সেফ এক্সিটের প্রশ্নও উঠেছে, এই Read more

হাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নিয়ে শিক্ষার্থীদের অসন্তুষ্টি
হাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নিয়ে শিক্ষার্থীদের অসন্তুষ্টি

গত মঙ্গলবার (৮ এপ্রিল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পালন করা হয় বিশ্ববিদ্যালয়টির ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন