আপিল শুনানিতে এফিডেভিটের মাধ্যমে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার (১৭ জানুয়ারি) বাংলামোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।আসিফ মাহমুদ বলেন, আগামীকাল (রোববার) আপিল শুনানির শেষ দিনে যদি ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেয়া হয়, তাহলে অ্যাকশনে যাব।তিনি আরও বলেন, বিদেশি নাগরিককে নির্বাচন করতে দেবো না। কোনো ব্যাখ্যা বা এখতিয়ার বহির্ভূতভাবে কমিশন তাদের কোনো সুযোগ দিলে আদালত ও রাজপথে লড়ব।বিএনপির দিকেও আঙ্গুল তুলে এনসিপির এ নেতা বলেন, বিএনপি গণতন্ত্রের ধারক বলে প্রচার করলেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।এসময় এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা অভিযোগ করেন, বিএনপির অনেকে ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করেছে। রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত্ব নাগরিকত্ব বিষয়ে ইসি সংবিধানের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করছে, এটি খুবই বিপজ্জনক প্রবৃত্তি। কমিশন আইন অনুসরণ করবেন, ব্যাখ্যা দেয়ার এখতিয়ার তাদের নেই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া
১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

ফিনল্যান্ডের টেলিকম প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়া বিশ্বব্যাপী তাদের কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সংস্থাটি ধাপে Read more

ঢাকায় বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় বাড়বে তাপমাত্রা, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের অনুভূতি আগের দিনের তুলনায় কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে Read more

সাভারের কিডনি কাণ্ড: ভালোবাসার করুণ পরিণতি নাকি প্রতারণার জাল?
সাভারের কিডনি কাণ্ড: ভালোবাসার করুণ পরিণতি নাকি প্রতারণার জাল?

সাভার ভালোবাসার এক অদ্ভুত গল্প এটি, যা আজ ঘৃণা আর প্রতারণার বেড়াজালে বন্দি। উম্মে সাহেদীনা টুনি ও মো. তারেকের দাম্পত্য Read more

বিমান বিধ্বস্ত: আইমান নামে আরও এক শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৩২
বিমান বিধ্বস্ত: আইমান নামে আরও এক শিশুর মৃত্যু, নিহত বেড়ে ৩২

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আইমান (১০) নামের Read more

নান্দাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নান্দাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২১ মে) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন