দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সেই সাথে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি।বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ২২৬টি গ্রামের অধিকাংশ বাড়ি, রাস্তাঘাট, পুকুর ও চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা বলছেন, জলাবদ্ধতার কারণে তারা আমন ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। এতে আসন্ন মৌসুমে চাষাবাদ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।এদিকে বন্যায় আক্রান্ত ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। গতকাল বুধবার বিজিবির ৪ নম্বর ব্যাটালিয়নের আয়োজনে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৫০০ জনকে সেবা দেওয়া হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই
বাঘাইছড়িতে ভয়াবহ আগুন, ৩০টি দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত Read more

বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে
বাউফলে ৫৬১ হেক্টর আমন বীজ পানির নীচে

পটুয়াখালীর বাউফল উপজেলায় টানা ১৫ দিনের বৃষ্টির পানিতে ৫৬১ হেক্টর জমির আমন বীজ পানির নীচে তলিয়ে আছে। দীর্ঘ দিন ধরে Read more

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২
যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২

যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই দিনে চোরাচালানী মালামালসহ একজন ভারতীয় ও একজন স্থানীয় চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ
একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে শক্ত ভিত্তির ওপর দাঁড় করতে হলে অতীতের অমীমাংসিত বিষয় সমাধানের বিকল্প নেই। দেড় দশক পর সচিব পর্যায়ের বৈঠকে Read more

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক
কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

বরিশালে সূর্যের দেখা মিললেও, কমেনি জলাবদ্ধতা
বরিশালে সূর্যের দেখা মিললেও, কমেনি জলাবদ্ধতা

বরিশাল নগরীতে প্রধান সমস্যা এখন জলাবদ্ধতা। ভারী বৃষ্টিপাতে পানি নামার ব্যবস্থা নেই। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন