যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই দিনে চোরাচালানী মালামালসহ একজন ভারতীয় ও একজন স্থানীয় চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার(১৫ অক্টোবর) ও মঙ্গলবার বেনাপোল চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল ও তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগ্রাম থানার বনগাঁ পূর্বপাড়া এলাকার মতিয়ার মন্ডলের ছেলে আব্দুল মন্ডল (৩৫) ও যশোর বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আবু হামজার ছেলে মোন্তাসিম (২৪)।বিজিবি জানায়, দুইদিনে সীমান্তের বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া, শিকারপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ, ভারতীয় নেশা জাতীয় সিরাপ, গাঁজা, কীটনাশক, খৈনি, পান মসলা, ঔষধ, রেলওয়ে পার্টস, নাট বোল্ট, প্লাস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ি, কম্বল, থান কাপড় এবং কসমেটিক্স সামগ্রী, মোবাইল ফোন আটক ও ভারতীয় একটি ট্রাক জব্দ করা হয়।  মঙ্গলবার আটক করা হয় ২৬ লাখ ৪১ হাজার ৩০৭ টাকার মালামাল ও বুধবার আটক করা হয় ৬৪ লাখ ২৫০ টাকার মালামাল। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয়। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?
ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?

যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে 'আটক' করেছে। মাদুরো ও Read more

শার্শায় বজ্রপাতে বেনাপোল বন্দর শ্রমিকের মৃত্যু
শার্শায় বজ্রপাতে বেনাপোল বন্দর শ্রমিকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলার উলাশীর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে আইয়ুব হোসেন (৪২) নামে বন্দরের এক শ্রমিক মারা গেছে।রবিবার (১৫ জুন) ১২টার Read more

জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট
জমে উঠেছে জীবননগরের শিয়ালমারী পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুরহাট। সাপ্তাহিক এ পশুরহাটে দেখা গেছে ক্রেতা-বিক্রেতারদের উপচে Read more

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় Read more

রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল
রোগী আছে, চিকিৎসা নেই: অবহেলায় ধুঁকছে মিরপুরের একমাত্র দাতব্য হাসপাতাল

রাজধানীর মিরপুরে অবস্থিত একমাত্র দাতব্য হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শাহ্ আলী জেনারেল হাসপাতাল। দাতব্য চিকিৎসায় পাঁচ টাকার টিকিটের বিনিময়ে হযরত Read more

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালবাসী
মশার যন্ত্রণায় অতিষ্ঠ বরিশালবাসী

দিন-রাতে মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বরিশাল নগরবাসীর। বিশেষ করে গভীর রাতে মশার অত্যাচার কয়েকগুণ বেড়ে যায়। মশার অত্যাচারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন