বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে শক্ত ভিত্তির ওপর দাঁড় করতে হলে অতীতের অমীমাংসিত বিষয় সমাধানের বিকল্প নেই। দেড় দশক পর সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানকে এমন বার্তা দিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এমন বার্তা দেওয়া হয়। বৈঠকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে উভয়পক্ষ।বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানান, একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। এছাড়া স্বাধীনতা পূর্ব সম্পদ হিসেবে চারশ’ বিশ কোটি ডলার ফেরত চেয়েছে ঢাকা। এ নিয়ে ইসলামাবাদ আলোচনায় রাজি হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।এছাড়া ভবিষ্যতে দু’দেশের যোগাযোগ বাড়িয়ে বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে উভয়পক্ষ।এদিন বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।বৈঠকে দু’দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার আলোচনা ছাড়াও গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি। এছাড়াও আলোচনার টেবিলে ছিল যোগাযোগ, পরিবহণ, শিক্ষা ও কৃষিসহ অন্যান্য ইস্যু।এদিকে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের আলোচনা ফলপ্রসূ হওয়ার বার্তা দিয়েছেন আমনা বালুচ। কেমন আলোচনা হয়েছে, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জবাব দিয়েছেন ‘নাইস’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন মডেল হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার Read more

মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল
মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল

দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন Read more

ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া

ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০১ মে) ট্যাংক, কামান, গোলা ও Read more

বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!
বিএনপিতে বাকস্বাধীনতা ‘শর্তসাপেক্ষ’: কথা বলেই বিপাকে দুই নেতা!

দলের স্বার্থের পরিপন্থী এবং মর্যাদাহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস-চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন