গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংস হামলার ঘটনার পর আজ রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারী করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) প্রধান সরকারের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে সরকারের প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়। একই সাথে  ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এদিন এনসিপি কর্মী, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। অনেককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ ও দলীয় কর্মীরা এই হামলায় জড়িত ছিল।বিবৃতিতে সামরিক বাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করা হয়। একইসঙ্গে সমাবেশে অংশ নেয়া সাহসী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় যারা ভয়ভীতি উপেক্ষা করে কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন।প্রসঙ্গত, এদিন দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরের যে স্থানে পদযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল, সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী। তারা হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।এর কিছুক্ষণ পরই সমাবেশ শেষে চলে যাবার মুহূর্তে একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির নেতা-কর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতা-কর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার
সুনামগঞ্জ সীমান্ত থেকে বিস্ফোরক জাতীয় ডেটনেটর উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।বিজিবি জানায়,শুক্রবার সকালে গোপন Read more

মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য
মেয়র পদে শপথ ইস্যুতে ইশরাক হোসেন-আসিফ মাহমুদের পাল্টাপাল্টি বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট Read more

দম্পতিকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশি যুবককে দেশে পাঠালো ইতালি প্রশাসন
দম্পতিকে উত্ত্যক্তের দায়ে বাংলাদেশি যুবককে দেশে পাঠালো ইতালি প্রশাসন

ইতালির মিলানের পাদোভাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে এক বাংলাদেশি যুবক। অভিযোগ উঠেছে মোঃ নিরব নামের যুবক এক বাংলাদেশি দম্পতিকে দীর্ঘদিন Read more

নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫
নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত Read more

বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!
বাঘা শাহি মসজিদে আমের ছবির কারণ!

রাজশাহীতে ৫০০ বছর আগে নির্মিত হয় বাঘা শাহি মসজিদ। দেশ কিংবা দেশের বাইরে থেকেও দেখতে আসে এই মসজিদটি। আমার বাড়ি Read more

১৭ বছরের আন্দোলনই বিস্ফোরণে রূপ নিয়েছে: টুকু
১৭ বছরের আন্দোলনই বিস্ফোরণে রূপ নিয়েছে: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকতো। প্রত্যেকে সামাজিকভাবে অপরাধী ছিলো। সমাজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন