কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে চরম শিক্ষক সংকটের কারণে অনির্দিষ্টকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের একদফা দাবি হলো অতিদ্রুত বিভাগে পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা।বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় ফার্মেসি বিভাগের একটি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি সোসাইটির পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সঠিকভাবে ক্লাস ও পরীক্ষা পরিচালিত না হওয়ায় শিক্ষার্থীরা একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। ফার্মেসি বিভাগের সকল শিক্ষার্থীরা এই দাবির সাথে একাত্মতা পোষণ করেন।ফার্মেসি সোসাইটির সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ হিমু বলেন, ‘আমাদের এক দফা দাবিটি হলো অবিলম্বে বিভাগে অন্তত ৫ জন শিক্ষক নিয়োগ দিতে হবে। আমাদের দাবি আদায় না পর্যন্ত নির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করা হলো। তবে সেমিস্টার ফাইনাল ও ভাইবা এর আওতামুক্ত থাকবে। আগামী রবিবারের মধ্যে কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না এলে, সোমবার থেকে ভিসি দপ্তর ও সায়েন্স ফ্যাকাল্টির ডিন অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। আমাদের এই দাবি শুধুমাত্র শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার জন্য, যা দেশের উচ্চশিক্ষা ও মানসম্পন্ন ফার্মাসিউটিক্যাল শিক্ষা নিশ্চিত করার জন্য অপরিহার্য।’উল্লেখ্য, এর আগেও বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন এবং উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৪৩২ হজযাত্রী, মোট মৃত্যু ৯

হজ পালন করতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩১টি ফ্লাইটে ৫১ হাজার ৪৩২ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় Read more

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন আসিফ মাহমুদ

বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা Read more

সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 
সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন স্বেচ্ছাসেবক সজিব 

করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক Read more

আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর Read more

মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি
মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি

মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন