বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকতো। প্রত্যেকে সামাজিকভাবে অপরাধী ছিলো। সমাজে লুটপাট করার কারণে তাদের ঐতিহ্যবাহী সংগঠনের প্রতি বিগত ১৭ বছর মানুষের অনিহা ছিলো। ১৭ বছরের আন্দোলন এক পর্যায়ে গিয়ে বিস্ফোরণে রূপ নিয়েছে। এখানে ছাত্র জনতা সর্বোচ্চ ভূমিকা ছিলো।১৭ বছর ফ্যাসিস্টদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এদেশের মানুষ তাদের বিমুখ ছিলো। তারা মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা নষ্ট করেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে প্রভাতী সংঘের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।টুকু বলেন, বিদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে, এরকম নজির কিন্তু কোথাও হয়নি। বাংলাদেশে এইবার একমাত্র প্রত্যেকটি থানায় পুলিশ ছিলো না। বাংলাদেশে ৪ দিন কোথাও পুলিশ ছিলো না। তারা দলের হয়ে কাজ করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতন করেছে।তিনি আরো বলেন, এ কারণে নিজের অপরাধবোধ থেকে একদিনেই সব পালিয়ে গেছে। এরশাদও কিন্তু স্বৈরাচার ছিলো, তারও কিন্তু পতন হয়েছে। সমগ্র বাংলাদেশ থেকে একবারে এরশাদের লোকজন উধাও হয়ে যায়নি। এই একমাত্র ফ্যাসিস্ট হাসিনার একদিনেই বাংলাদেশে কোথাও ফ্যাসিবাদের (আওয়ামী লীগ) লোক নেই। টুকু বলেন, তারেক রহমান লন্ডনের মতো বাংলাদেশ দেখতে চান। তারেক রহমানের কথাবার্তায় মানুষ আশ্বস্ত হচ্ছেন। তারা বলছেন, উনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রয়োজন। আল্লাহর রহমতে উনিই বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাবে।এসময় প্রভাতী সংঘের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে
চুনারুঘাটে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে

নিখোঁজের ৭ দিন পর চুনারুঘাটের কাপাইছড়া চাবাগানের গহীন জঙ্গল থেকে বালি খুঁড়ে লিটন মিয়া (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার Read more

`সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’
`সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে’

শরিফ ওসমান হাদি, তার একটা এক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা Read more

আটকে আছে সেতু, স্থবির এলজিইডি
আটকে আছে সেতু, স্থবির এলজিইডি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের উমেষের ডাঙ্গায় খড়খড়িয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ চলছে ধীরগতিতে। শুরু হয়েছে দেড় বছর আগে। Read more

ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ
ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মর‌দেহ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যাওয়া ইব্রা‌হিম ও ইমরান হো‌সেন না‌মে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ক‌রে‌ছেন স্থানীয়রা। সোমবার Read more

মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ
মহাসড়কের পাশে মিললো ২০ জনের মরদেহ

মেক্সিকোর সিনালোয়া প্রদেশে একটি মহাসড়কের পাশ থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার শরীরেই গুলির চিহ্ন রয়েছে।মঙ্গলবার (০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন