সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টা পর তারা গোপালগঞ্জ ছেড়ে বের হয়ে যান। সূত্র: বিবিসিএ তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানান, কড়া পাহারায় তাদের নিয়ে ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়ে।এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।বুধবার দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশের মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ডবক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। হামলা-ভাঙচুরের মধ্যেই সমাবেশমঞ্চে উপস্থিত হন এনিসিপির কেন্দ্রীয় নেতারা।দুপুর ২টার আগেই দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। ২টা থেকে বক্তব্য দেওয়া শুরু করেন। সেখানে প্রথমে মাইক হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।তার স্লোগানে সভামঞ্চসহ পুরো সমাবেশস্থল যেন নতুন করে প্রাণ পায়। এসময় সভামঞ্চে উপস্থিত থাকা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সারোয়ার তুষারসহ সবাই হাসনাতের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।এর কিছুক্ষণ পর নাহিদ ইসলাম বক্তব্য দিয়ে সভা শেষ করেন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সমাবেশস্থল ত্যাগের ঘোষণা দেন সারজিস আলম।গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথেও এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালায়। এতে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালায়। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত
রাজধানীতে ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত

গতকাল রবিবারের আবহাওয়া ছিল একেবারে অন্য রকম। ভরদুপুরে কিছুটা ভ্যাপসা গরম, মধ্যরাতে হালকা ঠান্ডা—এটাই আশ্বিনের স্বাভাবিক আবহাওয়া। কিন্তু সকাল থেকে Read more

আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়
আমায় টাকায় চুলকায়, তাই টাকা দিয়া লোক আইনা বসায়

মেহেরপুরের গাংনীতে কৃষি অফিসারদের তুষ্ট করে নিজেদের পক্ষে সাফাই গাওয়ানোর অভিযোগ উঠেছে মাসুদ সিড নামক একটি কোম্পানির বিরুদ্ধে। এসম্পর্কে জানতে Read more

আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য রাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে।মার্চ ও এপ্রিল মাসে Read more

পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক

ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম Read more

ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া
ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন Read more

আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামকে সামনে রেখে এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নিলামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন