জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে আব্দুল হান্নান (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল হান্নান সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমন মৌসুমে ধানের চারা রোপণের প্রস্তুতির জন্য বাবার সঙ্গে আছরাঙ্গা দিঘীর পাড়ে কাজ করছিলেন আব্দুল হান্নান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?
লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?

আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সে হারের পর সিরিজের তৃতীয় ও শেষ Read more

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই: রিজভী
দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই: রিজভী

দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। বহুদলীয় গণতন্ত্র Read more

৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ Read more

আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসা জটিলতা, অবৈধ অভিবাসী এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে দুদিনের সফরে ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।সোমবার (৫ মে) দুপুরে Read more

‘সব দেনা শোধ করেছে সরকার, নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না’
‘সব দেনা শোধ করেছে সরকার, নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না’

সার আমদানির সব দেনা অন্তর্বর্তী সরকার পরিশোধ করেছে উল্লেখ করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী Read more

কুয়াকাটায় ২৩ কেজি ওজনের কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়
কুয়াকাটায় ২৩ কেজি ওজনের কোরাল বিক্রি ২৪ হাজার টাকায়

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন