গতকাল রবিবারের আবহাওয়া ছিল একেবারে অন্য রকম। ভরদুপুরে কিছুটা ভ্যাপসা গরম, মধ্যরাতে হালকা ঠান্ডা—এটাই আশ্বিনের স্বাভাবিক আবহাওয়া। কিন্তু সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ ঘোলাটে ও অনেকটা কুয়াশাচ্ছন্ন ছিল। সঙ্গে ছিল গুমোট ভাব। মধ্যরাত থেকে ভারী বৃষ্টি। বৈশাখ মাসের মতো আকাশে মেঘের গর্জনও ছিল বেশ।রাজধানীতে রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বৃষ্টিতে রাজধানীর পথঘাট জলমগ্ন। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সৃষ্টি হয়েছে যানজট।মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া এ বৃষ্টিকে অতি ভারী বৃষ্টি হিসেবে অভিহিত করেছেন আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।তিনি জানান, আজ রাজধানীতে আর তেমন বৃষ্টির আশঙ্কা নেই। তবে আজই উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বিশেষ করে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী বুধবার থেকে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। সকাল থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরিপাড়া, নিউ মার্কেট, আসাদগেট ও জিগাতলা এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। সকাল সাড়ে ১০টার দিকেও নিউ মার্কেট এলাকায় সড়কে পানি আটকে ছিল। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে যেতে হয়েছে অনেককে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনীতে, ১১৬ মিলিমিটার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী নওরীন
আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ববি শিক্ষার্থী নওরীন

সাউথ এশিয়া ইয়াং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি। সম্প্রতি তিনি এ Read more

আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান
আত্মোৎসর্গে বাঁচালেন অনেক মায়ের কোল, ঘরে রইল নিজের দুই সন্তান

দুপুর ১টার একটু পর। রাজধানীর উত্তরা তখনো স্বাভাবিক ছন্দে চলছিল। কিন্তু হঠাৎ দিয়াবাড়ি এলাকায় বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। মাইলস্টোন Read more

সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু
সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমস মারা গেছেন।  সোমবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের Read more

সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
সাংবাদিক হত্যা মামলায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের Read more

একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
একাদশে ভর্তিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শেষবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। আগের তিন ধাপে ভর্তির সুযোগ না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন