দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন এলাকা হিসেবে পরিচিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হারিয়ে যেতে বসেছে কয়েক যুগের পুরোনো একমাত্র দুধের বাজার। একসময় যেখানে শতাধিক বিক্রেতার আনাগোনা ছিল, এখন সেখানে টিকে আছেন মাত্র কয়েকজন বিক্রেতা। তারা দুধ বিক্রি বন্ধ করে দিলে এই বাজারটি হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। ঐতিহ্যের কারণে উপজেলার ভাঙ্গুড়া বাজার পরিচিত ‘দুধ পট্টি’ হিসেবে। সময়ের পরিক্রমায় অনেক ঐতিহ্যবাহী হাট-বাজার হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী দুধের এ হাটে ৩০ বছর ধরে দুধ বিক্রি করা ফজর আলী বলেন, ‘মাত্র ১৫ বছর বয়সে বাবার সঙ্গে এই বাজারে আসি। তখন সকালে ও বিকালে দু’বার বাজার বসত। প্রায় ৬০-৭০ জন বিক্রেতা এখানে দুধ বিক্রি করতেন। সে সময় অনেকেই সরাসরি দুধ বিক্রি করতে পারতেন না, বিক্রেতারা তাদের কাছ থেকে কিনে বাজারে বিক্রি করতেন। তখন ফ্রিজের প্রচলন ছিল না, তাই প্রতিদিন দুধ কেনার প্রয়োজন হতো মানুষের।’ জানা গেছে, পাবনা জেলার মধ্যে যে কয়েকটি উপজেলায় সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় তার মধ্যে চলনবিল অধ্যুষিত ভাঙ্গুড়া উপজেলা অন্যতম। দুগ্ধ উৎপাদন এলাকা হিসেবে পরিচিত এ উপজেলায় ছোট-বড় কয়েক’শ দুগ্ধ খামার রয়েছে। বর্তমান সময় বদলেছে। প্রযুক্তির উন্নয়নে মানুষের জীবনধারাও বদলে গেছে। এখন প্রতিটি বাড়িতে ফ্রিজ আছে, কনফেকশনারি দোকানে সহজলভ্য দুধ পাওয়া যায়, ফলে এ বাজারের প্রয়োজনীয়তা কমেছে। উপজেলার ভাঙ্গুড়া বাজারের চাউল ব্যবসায়ী আলহাজ্ব রুহুল আমিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘এখন মানুষ প্রতিদিন দুধ কেনে না। একবারে বেশি কিনে ফ্রিজে সংরক্ষণ করে। ফলে এমন বাজারের প্রয়োজন কমে গেছে। হয়তো নতুন প্রজন্ম জানবেই না, এই রাস্তায় একসময় শতাধিক বিক্রেতা প্রতিদিন দুধ বিক্রি করতেন। আর এভাবেই একটি ঐতিহ্যের পরিসমাপ্তি ঘটবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবজির বাজারে উত্তাপ, বেড়েছে মুরগির দামও
সবজির বাজারে উত্তাপ, বেড়েছে মুরগির দামও

রাজধানীর বাজারে কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির দাম। এরমধ্যে মুরগির দাম আরও বেড়েছে। তবে ডিমের দাম কিছুটা কমেছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভাঙ্গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বিদ্যুতের Read more

ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে
ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে

একটি কার্যকর ন্যায়বিচার ব্যবস্থা, যা সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করে, শান্তি স্থাপন, রাষ্ট্র নির্মাণ ও সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার মূলভিত্তি Read more

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জামায়াতের কর্মসূচি পরিবর্তন
বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জামায়াতের কর্মসূচি পরিবর্তন

বিসিএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফা দাবিতে ঘোষিত ১৮ ও ১৯ সেপ্টেম্বরের কর্মসূচির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ Read more

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ৬ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন। তাকে খুঁজে Read more

গাজা যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা শুরু হচ্ছে মিশরে
গাজা যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা শুরু হচ্ছে মিশরে

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মধ্যে কায়রোতে আগামী ৬ অক্টোবর আলোচনা শুরু করবে মিশর। বৈঠকের প্রধান বিষয় হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন