দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অলিম্পিকে জায়গা করে নিচ্ছে ক্রিকেট। এর আগে সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে দেখা গিয়েছিল ক্রিকেট। এর ১২৮ বছর পর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস গেমসে দ্বিতীয়বারের মতো দেখা যাবে ব্যাট-বলের লড়াই।আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিশ্চিত করেছে, গেমসের মূল উদ্বোধনের আগেই শুরু হবে ক্রিকেট ইভেন্ট। ১২ জুলাই মাঠে গড়াবে প্রথম ম্যাচ। স্বর্ণ ও ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচ দুটি হবে যথাক্রমে ২০ এবং ২৯ জুলাই।জানা যায় ক্যালিফোর্নিয়ার পোমোনায় অবস্থিত ‘ফেয়ারপ্লেক্স’-এ প্রতিযোগিতার সবগুলো ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতি বিভাগে অংশ নেবে ছয়টি করে দল—পুরুষ ও নারী মিলিয়ে মোট ১২ দল। প্রতিটি দলে থাকবেন ১৫ জন করে খেলোয়াড়। সব মিলিয়ে ক্রিকেট ইভেন্টে অংশ নেবেন ১৮০ জন।অলিম্পিকে ক্রিকেট ইভেন্টের খেলাগুলো হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। স্থানীয় সময় সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে সবগুলো ম্যাচ। এছাড়ও প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও ১৪ ও ২১ জুলাই কোনো ম্যাচ রাখা হয়নি।লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেন, ‘বিশ্ব যখন আমাদের শহরে একত্রিত হবে, আমরা চাই প্রতিটি অঞ্চলের বৈচিত্র্য তুলে ধরা হোক। এমন একটি অলিম্পিক আয়োজন করতে চাই যা দীর্ঘদিন মনে রাখবে সবাই।’ তিনি আরও জানান, অলিম্পিক ঘিরে শহরের ‘প্লে-এলএ’ প্রোগ্রামে ইতোমধ্যেই ১০ লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন।আইওসি ও এলএ২৮ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তাদের সহায়তা ও নিরলস পরিশ্রমেই আমরা একটি ব্যতিক্রমী ও স্মরণীয় অলিম্পিকের দিকে এগিয়ে যাচ্ছি।’প্রসঙ্গত, ১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের মধ্যকার ম্যাচে জয় পেয়ে স্বর্ণপদক জিতেছিল ব্রিটিশ দল। এবার ফিরছে সংক্ষিপ্ত সংস্করণ, টি-টোয়েন্টি। ২০২৮-এর গেমস হবে অলিম্পিক ইতিহাসে এই ফরম্যাটের প্রথম আসর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার Read more

মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করেছে ঘাতক ছেলে ইউনুস মন্ডল (২৫)। শুক্রবার (২৫ Read more

যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত
যশোরে নানা অপরাধে জড়িত থাকায় বিএনপির ৩ নেতার পদ স্থগিত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন- ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ Read more

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে  লাভলু মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

‘নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে’
‘নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে’

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে গভীরভাবে অবগত।শনিবার Read more

হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম, ছাত্র জনতার বাঁধায় পরীক্ষা স্থগিত
হাতিবান্ধায় টিটিসিতে অধ্যক্ষের অনিয়ম, ছাত্র জনতার বাঁধায় পরীক্ষা স্থগিত

গোপনে অনিয়মের মধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের খন্ডকালীন প্রশিক্ষক নিয়োগ পরিক্ষা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে হাতীবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন