তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন। দলের বাকি সদস্যরা বিকেলে এসে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২০ জুলাই। এর আগে মঙ্গলবার দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে সালমান আগা বলেন, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনেই ভালো দল। নিজেদের কন্ডিশনে তো আরও ভালো, রেকর্ড ঘাটলে দেখবেন দুনিয়ার অনেক ভালো দলকেও হারিয়েছে। নিজেদের কন্ডিশনে আমাদের অনেক টাফ টাইম দিতে সক্ষম তারা। ফলে আমাদের এসব ব্যাপারে ধারণা আছে এবং সেভাবেই নিজেদের প্রস্তুত করেছি।’ এ ছাড়া নিজের অধিনায়কত্ব এবং চ্যালেঞ্জ প্রসঙ্গে পাকিস্তানি অধিনায়ক জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এরকম রোলার কোস্টারের মধ্য দিয়েই যেতে হবে। আমার কাছে মনে হয়, যেভাবে চলছে সেভাবেই মানিয়ে নিয়ে চলতে হবে। জীবনের মত করেই। জীবন যেভাবে চলছে, ক্যারিয়ার যেভাবে আগাচ্ছে সেভাবেই কৌশল করে সামনে এগিয়ে যেতে হবে। এসব ব্যাপারে আমি অতিরিক্ত ভাবছি না। আগেও এভাবেই চলেছে।’ পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানায়– অধিনায়ক সালমান আলি আগাসহ পাকিস্তানের প্রথম বহরে সাইম সাইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, খুশদিল শাহসহ বেশ কয়েকজন কোচিং স্টাফ করাচি–দুবাই হয়ে প্রথম বহরে এসেছেন। বুধবার সকালে দলের বাকি ক্রিকেটাররা রওনা করবেন।আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান তিনটি টি-টোয়েন্টিতে মোকাবিলা করবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল গত মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাঘায় কলেজছাত্রী সুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর বাঘায় ইসরাত জাহান সুমি (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে বাঘা পৌরসভার Read more

ধামইরহাটে দুই হোটেল মালিককে জরিমানা
ধামইরহাটে দুই হোটেল মালিককে জরিমানা

নওগাঁর ধামইরহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে দুই হোটেল মালিককে জরিমানা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা Read more

মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন
মোংলায় কোষ্টগার্ডের “তারুন্যের উৎসব” মেডিক্যাল ক্যাম্পেইন

মোংলায় "তারুন্যের উৎসব-২০২৫” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা Read more

শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ
শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যা, পিতা থানায় আত্মসমর্পণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে পিতা কর্তৃক ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আনোয়ার Read more

ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক, সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল
ছাত্রীকে নিয়ে উধাও প্রাইভেট শিক্ষক, সন্তানের আবেগঘন পোস্ট ভাইরাল

বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক এক প্রাইভেট শিক্ষক দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার Read more

পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’
পত্রিকা: ‘হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ, নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে গুরুত্ব পেয়েছে, অক্টোবর মাস জুড়ে নিরাপত্তার শংকা, জাতিসংঘের উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে প্রধান উপদেষ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন