দেয়ালের ক্যানভাসজুড়ে শিক্ষার্থীদের রঙের তুলিতে নবজাগরণের গ্রাফিতি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতির ভাষা যেন একই। শহীদ আবু সাঈদের চির উন্নত মম শির, কারবালা প্রান্তরে মুগ্ধর ছুটে চলা, জাতীয় পতাকা সহ গণঅভ্যুত্থানের বিভিন্ন প্রতিবাদী দৃশ্য তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে।কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জাতীয় কর্মসূচির আওতায় দেয়ালে এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে নানান প্রতিবাদী দৃশ্য। হঠাৎ এই দৃশ্য দেখে গণঅভ্যুত্থান যেন স্মৃতিতে ভেসে ওঠেছে।কটিয়াদীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। তাদের মধ্যে তৈরি হয় মেলবন্ধন। উপজেলা পরিষদের ভিতরের দেয়ালগুলো রংতুলির আঁচড়ে জীবন্ত হয়ে ওঠে। জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে ধারণ করা এসব গ্রাফিতি যেন তুলির আঁচড়ে নয়, হৃদয়ের তুলিতে আঁকা। যেসব শিক্ষার্থী কখনো ছবি আঁকেনি, যেসব শিক্ষার্থী কখনো রাজপথে স্লোগান দেয়নি, তারাই দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেছে। তাদের বঞ্চনার প্রকাশ ও বিদ্রোহের ভাষা অনন্য। এ কার্যক্রমের মধ্য দিয়ে যে নতুন শিল্পীসত্তা তৈরি হয়েছে।বুধবার (১৬ জুলাই) সকালে দেয়ালে গ্রাফিতি দেখছিলেন অনেকেই। তাদের মধ্যে রাকিব হাসান, সুমাইয়া, হাসান জানায়, গ্রাফিতির শিল্পমূল্যের চেয়ে নতুন প্রজন্মের অনুভূতির প্রকাশ অনন্য। এসব অনুভূতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে।কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে যাবে, এটিকে জাগ্রত রাখার জন্যই সরকারের এই উদ্যোগ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন
ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন

দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এর স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ Read more

এবার রণক্ষেত্র ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী
এবার রণক্ষেত্র ছেড়ে পালালো মার্কিন বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে হামলা চালিয়েছে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত Read more

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলার ঘটনায় ১৪৪ জারি ধারা জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন।এর আগে Read more

সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া (৩৪) নামের এক সরকারি চাকরিজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৪ Read more

সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি
সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি

চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের অন্যতম কৃষিপ্রধান এলাকা সাতকানিয়া। এই উপজেলার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য আদর্শ বলে পরিচিত। প্রতিবছর গ্রীষ্মের Read more

মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

রাজধানীর মহাখালী হাজারীবাড়ি এলাকায় ফ্যানের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন