গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে পিতা কর্তৃক ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (২৮) এবং হত্যাকারী তার পিতা মোহাম্মদ আলী (৫০)।স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এর জেরে পরিবারে নিয়মিত অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন মোহাম্মদ আলী। হত্যাকাণ্ডের পর তিনি নিজেই শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পিতাকে থানায় আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন
সাম্প্রতিক দুটি ঘটনা পরিবহন ব্যবস্থার অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন

রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার Read more

লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার
লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সরদার রাজীব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিনব কৌশলে Read more

বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ
বাজিতপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জের ধরে নমুজ আলী (৪৮) নামের এক ভ্যানচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার Read more

বরিশালে কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃত্যু
বরিশালে কালবৈশাখী ঝড়ে শ্রমিকের মৃত্যু

কাল বৈশাখী ঝড়ে বরিশাল জেলার আগৈলঝাড়ায় উপজেলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১এপ্রিল) দুপুরে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়।ঝড়ের সময় Read more

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং
৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার।শনিবার (২ আগস্ট) Read more

‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত

আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন