বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা বাস্তবায়নের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করেন শিক্ষার্থীরা। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ডিপ্লোমার ভাইয়ারা এসো পরীক্ষা দেই’, ‘কোটার নামে বৈষম্য চলবে না চলবে না’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বাংলাদেশের প্রকৌশল খাতে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু কাঠামোগত বৈষম্য বিদ্যমান বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীদের সাংবিধানিক অধিকার, মেধা ও পেশাগত মর্যাদার পরিপন্থী। এই বৈষম্যের ফলে দেশের প্রকৌশল ব্যবস্থাপনায় দক্ষতার সংকট ও ন্যায্যতার অভাব তৈরি হচ্ছে। এসময় তারা তিনটি দাবি উপস্থাপন করেন-১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড / Assistant Engineer / সমমান পদে প্রবেশের জন্য সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং অবশ্যই বিএসসি ডিগ্রি থাকতে হবে।২. টেকনিক্যাল ১০ম গ্রেড / Sub Assistant Engineer / সমমান পদ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, যাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়েই চাকুরীর পরীক্ষায় সুযোগ পান।৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহার করতে পারবে না-এ জন্য আইন পাস করে গেজেট প্রকাশ করতে হবে।এছাড়াও শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষ্যমের একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, বর্তমানে পিডিবি-তে অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার পদে বিএসসি ইঞ্জিনিয়ার রয়েছেন ৬২.৭%, আর ডিপ্লোমা থেকে প্রমোশনপ্রাপ্ত ৩৭.২% হলেও তারা ৫০% পর্যন্ত দাবি করছে। সরকারি প্রকৌশল বিভাগে অনুমোদিত কোটা ছিল ৩৩%, কিন্তু বাস্তবে প্রমোশন দেওয়া হয়েছে ৫১.৬% যা অননুমোদিতভাবে বেশি। বিসিএস-এর মতো সর্বোচ্চ মেধাভিত্তিক নিয়োগেও ২০২৪ সালে গন-পূর্ত ক্যাডারে প্রকৌশলীদের সংখ্যা মাত্র ২৫ জন। অন্যদিকে, ২০২৪ সালে প্রমোশনপ্রাপ্ত ডিপ্লোমাধারীদের সংখ্যা ১৯ জন, যা ৩৩.৩% নয়, বেড়ে হয়েছে ৪৩% কোটার সীমা লঙ্ঘন।এসময় ইঞ্জিনিয়ারিং প্রকৌশল আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফাহিম আহমেদ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি আজকে এই বৃষ্টির দিনে হাবিপ্রবিতে গণজাগরণ তৈরি হয়েছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোটা বিরাজমান আছে।’ তিনি আরও বলেন, ‘প্রকৌশলীদের দুটি পোস্ট, নবম গ্রেড সহকারী প্রকৌশলী এবং দশম গ্রেড উপসহকারী প্রকৌশলীকিন্তু দুঃখের বিষয় দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলীর পদ ডিপ্লোমা ধারীরা দখল করে আছে। শুধু তাই নয় নবম গ্রেডের প্রমোশনাল কোটার মাধ্যমে কোথাও ৩৩% কথা ৫০ পার্সেন্ট কোথাও বা ১০০% কোটা নিয়ে নবম গ্রেড ও দখল করে ফেলতেছে।এতে আমরা যারা বিএসসি ডিগ্রিধারী তারা অনেক অনেক বৈষম্যের শিকার হচ্ছি।’ আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০
শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ট্রলারডুবি, উদ্ধার ২০

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা দ্রুত সবাইকে জীবিত উদ্ধার করেন। Read more

‘সময়ের কণ্ঠস্বরে’ সংবাদ প্রকাশের পর কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আটক ১৪
‘সময়ের কণ্ঠস্বরে’ সংবাদ প্রকাশের পর কাশিমপুর ড্রিমল্যান্ড গেস্ট হাউজে আটক ১৪

কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা! এমন শিরোনামে গত সোমবার (১৪ এপ্রিল) সময়ের কণ্ঠস্বর অনলাইন ও মাল্টিমিডিয়া Read more

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Read more

তিন দেশ থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের
তিন দেশ থেকে সার আমদানির সিদ্ধান্ত সরকারের

ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদি আরব, কানাডা ও চীন থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এতে মোট Read more

চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের রেলওয়ের লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন