ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদি আরব, কানাডা ও চীন থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৮৪৭ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার টাকা।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৪০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিএপি, ৪০ হাজার টন এমওপি এবং ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় চতুর্থ লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার আনতে ব্যয় হবে ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৭৬৮.৭৫ মার্কিন ডলার।কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৫ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার আনতে ব্যয় হবে ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৭৬৮.৭৫ মার্কিন ডলার।কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৬ষ্ঠ লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। চীন থেকে এই সার আনতে ব্যয় হবে ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৭৬৮.৭৫ মার্কিন ডলার।কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরবের মা আদেন এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১০ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সৌদি আরব থেকে এই সার আমদানিতে ব্যয় হবে ৩৮৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের সারের দাম পড়বে ৭৮৪.০০ মার্কিন ডলার।শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে তৃতীয় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এই সার আমদানিতে ব্যয় হবে ১৫৯ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৩৫.০০ মার্কিন ডলার।কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্সিয়াল করপোরেশন (সিসিসি) ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। কানাডা থেকে এই সার আনতে ব্যয় হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৬.২৫ মার্কিন ডলার।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বুধবার (৮ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের Read more

কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া
কবি ফকির আব্দুল খালেকের মৃত্যুতে ভাঙ্গুড়ায় শোকের ছায়া

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহবায়ক অসাধারণ মেধাবী কবি ফকির আব্দুল খালেক (৭৮) মারা গেছেন। রবিবার (০১ জুন) রাত ১১টার দিকে Read more

আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের রাবেয়ার
আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের রাবেয়ার

নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল Read more

বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন