কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহ ব্যবসা! এমন শিরোনামে গত সোমবার (১৪ এপ্রিল) সময়ের কণ্ঠস্বর অনলাইন ও মাল্টিমিডিয়া নিউজ প্রকাশিত হলে নড়ে চড়ে বসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তারই ধারাবাহিকতায় বুধবার (১৬ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুরের জিরানি বাজার এলাকায় ড্রিমল্যান্ড গেস্ট হাউজে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম (উত্তর) রবিউল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রিমল্যান্ড গেস্ট হাউজের ভিতর থেকে ৫ জন খদ্দের ও ৬ জন নারী যৌনকর্মীসহ গেস্ট হাউসের মালিকের ছোট ভাই এবং দুইজন স্টাফসহ মোট ১৪ জনকে আটক করে পুলিশ।এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম (উত্তর) রবিউল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের নিউজের মাধ্যমে আমাদের সামনে সত্যটাকে তুলে ধরার জন্য। সেই সাথে তিনি আরও বলেন, নিউজ এর বিষয়টি আমার নজরে আসার পর আজকে জিরানি বাজার এলাকায় ড্রিমল্যান্ড গেস্ট হাউজে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।জানা যায়, দীর্ঘদিন যাবত চন্দ্রা-নবীনগর মহাসড়কের জিরানি বাজার এলাকায় ড্রিমল্যান্ড গেস্ট হাউজে রুম ভাড়ার পাশাপাশি নারী যৌনকর্মী দিয়ে দেহব্যবসা করছেন কর্তৃপক্ষ। বিভিন্ন সময় বিভিন্ন কৌশল পরিবর্তন করে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ম্যানেজ করেই চলছে এই ব্যবসা। দেহব্যবসার বিষয়টি ইতিপূর্বে কখনোই স্বীকার করেননি কর্তৃপক্ষ। তবে এবার ড্রিমল্যান্ড গেস্ট হাউজের ম্যানেজার আশরাফ আলী দেহব্যবসার বিষয়টি স্বীকার করেছেন। ড্রিমল্যান্ড গেস্ট হাউজের মালিক ও পরিচালনার দায়িত্বে থাকা গাজী মনির বলেন, আমার কারো সাথে সম্পর্ক খারাপ না, আমি আজকে থেকে হোটেল ব্যবসা করিনা। আমি কোনাবাড়িতে অতিথি চালিয়েছি, চান্দরা নিউ অতিথি, চাঁদপুর বডিং আমার ছিলো। ড্রিমল্যান্ড গেস্ট হাউস আমারই, কোন সাংবাদিক আমার কাছ থেকে টাকা ছাড়া ফিরে গেছে এমন লোক কমই আছে। কিন্তু এই প্রতিষ্ঠান থেকে গত মাসে ১ লক্ষ ৯৬ হাজার টাকা বিভিন্ন জনকে দেওয়া হয়েছে। বিল্ডিংয়ের ভাড়া ছাড়াই আর এর জন্যই নিজেই বসে থেকে দেখাশোনা করি।গত বুধবার (০৯এপ্রিল) সারাদিনব্যাপী ও রাত দশটা পর্যন্ত ড্রিমল্যান্ড গেস্ট হাউজে ২৯ জোড়া যুবক-যুবতী ও কিশোর কিশোরীসহ নারীর যৌনকর্মীরা প্রবেশ করে। তাদের সবাইকে রুমভাড়া দেয় গেস্ট হাউসটির মালিক গাজী মনির ও ম্যানেজার আশরাফ আলী।এছাড়াও শুধুমাত্র রুম ভাড়া দেওয়া হলে নেওয়া হয় ১ হাজার ২০০ টাকা।পাশাপাশি রুমের সাথে যদি নারী যৌনকর্মী দেওয়া হয় তাহলে সর্বনিম্ন ৫ হাজার টাকা নেওয়া হয় বলে জানান ড্রিমলান্ড গেস্ট হাউজের ম্যানেজার আশরাফ আলী।আর এভাবেই রুমভাড়ার মাধ্যমে এলাকার এবং বহিরাগত যুবক-যুবতী ও কিশোর-কিশোরীদের অবৈধ মেলামেশায় সহায়তা করছে ড্রিমল্যান্ড গেস্ট হাউজটির কর্তৃপক্ষ।সরজমিনে গিয়ে দেখা যায়,গাজীপুর মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে,রুম ভাড়ার পাশাপাশি নারী যৌনকর্মী দিয়ে গোপনে অসামাজিক কার্যকলাপ জনিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।এছাড়াও গেস্ট হাউসে নারী দিয়ে দেহ ব্যবসায়ীরা রুম ভাড়া ও নারী যৌনকর্মীদের ভাড়ার মাধ্যমে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন মালিক পক্ষ ক্ষমতার বীর দাপটেই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক
সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া Read more

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে Read more

যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরে পানিতে ডুবে দুই বছরের শিশু মারিয়ার মৃত্যু হয়েছে।  সে সেখানকার আজিজুর সর্দারের বাড়ির ভাড়াটিয়া জুয়েল হোসেনের মেয়ে। এই ঘটনায় Read more

মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়
মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়

মেহেরপুরের গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) Read more

জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ
জাকসু নির্বাচন: ভোটারদের আঙুলে কালির দাগ না দেয়ার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ( জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে কালি দিয়ে দাগ না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন