দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে একটি পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত দেলোয়ার হোসেন একই গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুট্টা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।পরিবার জানায়, সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। এরপর রাত থেকে তার খোঁজ মেলেনি।মঙ্গলবার সকালে গ্রামের কৃষক মো. আব্দুল বাকী পাটক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে থানায় জানানো হলে পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।নিহতের জামাতা রেজাউল করিম বলেন, ‘আমার শ্বশুরের কোনো শত্রু ছিল না। তবে ব্যবসায়িক লেনদেন নিয়ে সমস্যা ছিল। আমরা মনে করি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকার একাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে Read more

১০ ঘন্টার ব্যবধানে সীতাকুণ্ডে আরো এক লাশ উদ্ধার
১০ ঘন্টার ব্যবধানে সীতাকুণ্ডে আরো এক লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ ঘন্টা ব্যবধানে আরো এক মহিলার (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৮ আগস্ট) সকাল দশটার দিকে উপজেলা সৈয়দপুর Read more

ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০
ভারতে টানা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৩০

ভারতের উত্তরপূর্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত Read more

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৫
নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা'র দরবার শরীফে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন