টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সবচেয়ে কম বলে (মাত্র ১৫ বলে) ‘ফাইফার’ নিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সোমবার (১৪ জুলাই) কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টে এ কীর্তি গড়েন তিনি। এদিন অস্ট্রেলিয়ার দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ রানের মধ্যেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। একাই ৫ উইকেট নেন স্টার্ক। নতুন বল হাতে ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দেন জন ক্যাম্বেলকে। পঞ্চম ও ষষ্ঠ বলে ফেরান অ্যান্ডারসন ও কিংকে। এক ওভারেই তিন উইকেট।পরের ওভারে উইকেট না পেলেও, তৃতীয় ওভারে ফের তাণ্ডব চালান এই পেসার। প্রথম বলেই এলবিডব্লিউ করেন মিকাইল লুইসকে। এই উইকেটের মধ্য দিয়ে স্টার্ক টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়েন। অস্ট্রেলিয়ার হয়ে এর আগে কেবল পা রেখেছেন কেবল শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও নাথান লায়ন (৫৬২)।তৃতীয় ওভারের তৃতীয় বলেই স্টার্ক পূর্ণ করেন ফাইফার। তার ১৪৪ কিমির বলে এলবিডব্লিউ হন শেই হোপ। এত কম বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এর আগে টেস্ট ক্রিকেটে কেউ গড়েননি।গোলাপি বল হাতে শততম টেস্ট খেলতে নামা স্টার্ক গড়লেন ইতিহাস। তার শিকারদের মধ্যে ৩ জন এলবিডব্লিউ, ১ জন বোল্ড ও ১ জন কট বিহাইন্ড। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ১২১ রানে। কিন্তু সেই হতাশা মুছে দিলেন স্টার্ক। পেসারদের দাপটের সিরিজে শেষটা রাঙালেন নিজ হাতে।টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ ‍উইকেট:মিচেল স্টার্ক – ১৫ বল (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ,২০২৫)আর্নি টোশ্যাক – ১৯ বল (প্রতিপক্ষ ভারত,১৯৪৭)স্টুয়ার্ট ব্রড – ১৯ বল (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া,২০১৫)স্কট বোল‌্যান্ড – ১৯ বল (প্রতিপক্ষ ইংল‌্যান্ড,২০২১)শেন ওয়াটসন – ২১ বল (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা,২০১১)আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি

ইউক্রেনে ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি ইতোমধ্যেই কার্যকর হয়েছে। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির Read more

চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত
চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত

চট্টগ্রামে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের Read more

জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই Read more

ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ
ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ

গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা Read more

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবার। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন