ভারতের উত্তরপূর্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, অরুণাচল, মেঘালয়, মণিপুর ও মিজোরাম। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।রোববার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে ভারী বর্ষণ, ভূমিধস ও আকস্মিক বন্যার জেরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত দুই দিনে এসব কারণে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। শুধু শনিবার ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর ও মিজোরাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামে ১২টি জেলায় অন্তত ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।আসামের কামরূপ মেট্রোপলিটন জেলায় গত ২৪ ঘণ্টায় ভূমিধসে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গোয়াহাটির উপকণ্ঠে বন্ডা এলাকায় ভূমিধসে ৩ নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া।অন্যদিকে, অরুণাচল প্রদেশে ভূমিধস ও হঠাৎ বন্যায় ৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ইস্ট কামেং জেলায়, যেখানে দুই পরিবারের সাত সদস্য একসঙ্গে প্রাণ হারিয়েছেন। প্রবল ভূমিধসের সময় তাদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পানির তোড়ে ভেসে যায়।এমন অবস্থায় আবহাওয়া দপ্তর আসামের কিছু অংশে রেড ও অরেঞ্জ এলার্ট এবং উত্তর-পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলে অরেঞ্জ ও ইয়েলো এলার্ট জারি করেছে। এতে আরও ভূমিধস ও বন্যার শঙ্কা তৈরি হয়েছে।এদিকে আসামের গৌহাটিতে ৬৭ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত শুক্রবার। সেদিন সেখানে ১১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে শহরের একাধিক এলাকা প্লাবিত হয়ে পড়ে। ব্রহ্মপুত্রসহ বেশ কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে।এছাড়া শনিবার রাতে সিকিমেও মেঘভাঙা বৃষ্টি হয়েছে। দুর্যোগের কারণে উত্তর সিকিমে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। বিপজ্জনক ভাবে বেড়ে গেছে তিস্তার পানি। লাচুং এবং লাচেনের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে Read more

যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই
যুদ্ধবিরতিতে সম্মতি সত্ত্বেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। বিতর্কিত সীমান্ত নিয়ে চলমান এই Read more

চাদের সাবেক প্রধানমন্ত্রীকে ২০ বছরের কারাদণ্ড
চাদের সাবেক প্রধানমন্ত্রীকে ২০ বছরের কারাদণ্ড

বিদ্বেষমূলক বার্তা প্রচারের জন্য চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত বলছেন, সহিংসতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে Read more

বিশ্বকাপ জেতার সময় এসে গেছে: কার্লো আনচেলত্তি
বিশ্বকাপ জেতার সময় এসে গেছে: কার্লো আনচেলত্তি

২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। দুই দশকের বেশি সময় ধরে 'হেক্সা'—অর্থাৎ ছয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে Read more

গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু
গাইবান্ধায় কারাবন্দী সাবেক চেয়ারম্যানের মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত Read more

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত
ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন