কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে শ্রাবন্তী রানী সরকার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।নিহত শ্রাবন্তী দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সতানন্দী গ্রামের বাসিন্দা রতন চন্দ্র সরকারের মেয়ে। সে এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর শ্রাবন্তী জানতে পারে, সে বিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও বিকেলে সবার অগোচরে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক চাপেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিবার থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি
গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব: ডিএমপি

ঢাকার গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রবিবার (২০ জুলাই) Read more

রোগীর পেটে গজ রেখেই সেলাই, নড়াইলে সার্জিক্যাল ক্লিনিক সিলগালা
রোগীর পেটে গজ রেখেই সেলাই, নড়াইলে সার্জিক্যাল ক্লিনিক সিলগালা

নড়াইলের লোহাগড়া উপজেলায় সিজারিয়ান অপারেশনের সময় রোগীর পেটে গজ রেখে সেলাই দেয়ার অভিযোগে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা Read more

মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার Read more

তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত
তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁইছুঁই অবস্থানে রয়েছে। পানি Read more

রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির
রাজাকারদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে শিবির: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতাবিরোধী রাজাকারদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন