অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবদের জনসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।১৫ জুলাই ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উপলক্ষে গতকাল সোমবার (১৪ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’।প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবছর এই দিনে যুবসমাজকে কর্মসংস্থানমুখী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। লক্ষ্য হলো যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত করে গড়ে তোলা।বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা একদিকে যেমন ক্যারিয়ার গঠনে সংগ্রাম করছে, তেমনি সোশ্যাল মিডিয়ার নানা প্রভাবের মধ্যে রয়েছে। এ কারণে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে জনসম্পদে রূপান্তর ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সরকারি-বেসরকারি অংশীদারদের সহযোগিতায় একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলছে।জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৪ সালে ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরতে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করা হচ্ছে।প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে আরো বলেন, ‘জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা, শিল্পক্ষেত্রে বহুমুখী শ্রমের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক বাজারে অধিকসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষ জনশক্তি অপরিহার্য। তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে আমাদের যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার জরুরি। এই প্রেক্ষাপটে ইউনেস্কো-ইউনেভোক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী।অধ্যাপক ইউনূস জানান, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের যুবসমাজকে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা পরিবর্তনশীল কর্মক্ষেত্রের উপযোগী হয়ে উঠতে পারে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৫ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।প্রধান উপদেষ্টা দিবসটি উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেছেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা
দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এদিকে ৭ নম্বর ফে‌রিঘাট‌টি বন্ধ Read more

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গাইলেন রুমী সরকার

বীর মুক্তিযোদ্ধা স্বাধীন, বাংলাদেশের ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী রুমী সরকার। রোববার Read more

জামালপুরে ভটভটি উল্টে যুবক নিহত
জামালপুরে ভটভটি উল্টে যুবক নিহত

জামালপুরের বকশীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাকিব মিয়া (১৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার Read more

চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট
চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট

ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের Read more

নোয়াখালীর পর এবার রাজশাহীর কাছে হারল রংপুর
নোয়াখালীর পর এবার রাজশাহীর কাছে হারল রংপুর

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের লড়াইতে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারের পর এবার রাজশাহীর Read more

বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বরিশালে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত খাজা মইনুদ্দিন মাদ্রাসার ছাদ থেকে পড়ে শেখ রাফি (১২) নামের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন