বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্লাবন হালদারের চিকিৎসা মনঃভূত না হওয়ায় হেনস্তা করেছে উপজেলা বিএনপির এক নেতা। হেনস্তার প্রতিবাদ করায় চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর বোনকে প্রকাশ্যে চর থাপড় মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১২ জুলাই) সকালে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী বিথী আক্তার (৩২)।   হেনস্তার শিকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদার বলেন, ‘শুক্রবার হাসপাতালের জরুরি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলাম। ওই দিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বদিউজ্জামান মিন্টু কয়েকজনকে সহযোগীকে নিয়ে জরুরি বিভাগের ৮নং কক্ষে আসেন। এ সময় মিন্টু জানান, গত তিনদিন আগে মোটর সাইকেলে তার পা কেটে গেছে। তার কথা শুনে আমি তাকে টিটেনাস ইনজেকশন পুশ করার পরামর্শ দিয়ে একটি ব্যবস্থাপত্র দেই। এতে তার মনঃভূত না হওয়ায় বিরুপ মন্তব্য করে ব্যবস্থাপত্রটি ছিঁড়ে আমার টেবিলের উপর ছুড়ে মারেন। তখন আমি বলি এসব লোকজন আসে কোথার থেকে। এতে মিন্টু ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে একাধিকবার মারতে উদ্যত হলে আমি পিছনে সরে দাঁড়াই। কক্ষে উপস্থিত এক নারী রোগীর সাথে থাকা তার বোন বাঁধা দিতে গেলে তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।মারধরের শিকার আশোকাঠি গ্রামের বিথী আক্তার থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, ‘আমার বড়বোন মুক্তা বেগমকে নিয়ে ডাক্তার দেখাতে শুক্রবার দুপুরে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদারের ৮নং কক্ষে যাই। এ সময় একজন লোক পা কাটার বিষয় নিয়ে ডা. প্লাবনের সঙ্গে কথা বলছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ডাক্তারের গায়ে হাত তোলার চেষ্টা করেন। আমি বাধা দিয়ে বলি, ভাই তিনি একজন সরকারি ডাক্তার, আমাদের সেবা দিচ্ছেন, তাকে অযাথা মারবেন কেন। এ কথা বলতেই তিনি (মিন্টু) আমাকে প্রকাশ্যে ডান গাল, কান ও মাথায় একাধিকক চড়থাপ্পড় মারেন এবং আমাকে ও আমার বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি এর বিচার চাই’।ডাক্তারকে হেনস্তা ও নারীকে মারধোরের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল মিথ্যে অপবাদ দিচ্ছেন। আপনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলেন তাহলে বিস্তারিত জানতে পারবেন’।তবে ঘটনার সত্যতা স্বীকার  করে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, ‘দল কখনো এমন আচরণ বরদাশত করে না। আমি হাসপাতালে গিয়ে বিষয়টি সম্পর্কে জেনেছি। একটি তুচ্ছ ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তারপরও যা হয়েছে তা আমাদের কাম্য নয়। আমরা বসে বিষয়টি সমাধান করবো’।গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, ‘ কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকের সঙ্গে রূঢ় আচরণ এবং চিকিৎসায় বাধা প্রদান করা গুরুতর অপরাধ। আমরা বিষয়টি সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে’।গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, ‘বিথী আক্তার নামে এক নারী তাকে মারধর করার বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে’।উল্লেখ্য, অতি সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার সম্মুখে এক মুসুল্লীকে মারধর করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু।  এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?
আদালতের নির্দেশনা সত্ত্বেও পরীক্ষা বঞ্চিত ২০ শিক্ষার্থী: দায় কার?

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন অনুযায়ী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ‘আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজে’ বিএসসি ইন নার্সিং কোর্সে ২০ জন শিক্ষার্থী ভর্তি হন। Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১৭৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে এক Read more

নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০

নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যে একটি বাজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে এবং আরো কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে রবিবার Read more

গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে Read more

নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন
নির্মাণের এক দশক পরও কার্যক্রমহীন ভূঞাপুরের মুক্তিযোদ্ধা ভবন

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের এক দশক পরও ব্যবহার হয়নি। কমিটি না থাকা Read more

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন