স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ছিলেন লিওনেল মেসির। তবে বার্সার সাথে মেসির বিচ্ছেদ এতোটা সুখকর হয়নি। আর্থিক সমস্যায় জর্জরিত কাতালান ক্লাবটি ছেড়েছিলেন একপ্রকার বাধ্য হয়েই। তবে এবার সেই পুরনো ইতিহাস পাল্টানোর প্রস্তুতি নিচ্ছে কাতালানরা।ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ক্যাম্প ন্যু  স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মেসির প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের পরিকল্পনা হাতে নিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার নেতৃত্বে পরিচালনা পর্ষদ চাইছে, আর্জেন্টাইন এই মহাতারকার অবদানকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হোক।২০২০-২১ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়ে পিএসজি এবং পরে ইন্টার মায়ামিতে খেলা সত্ত্বেও মেসির ক্যাম্প ন্যুর সঙ্গে বিশেষ সম্পর্ক অটুট রয়েছে। ক্লাবের ইতিহাসের সাফল্যের পেছনে মেসির অবদান বিশাল, তাই নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচ ও আনুষ্ঠানিকতায় তাকে পুনরায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখা হচ্ছে।সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের গ্রীষ্মের মধ্যে ক্যাম্প ন্যুর সব কাজ শেষ হওয়ার কথা। কাজ শেষ হলেই নিজেদের ঐতিহাসকি এই স্টেডিয়ামে খেলবে কাতালানরা। এর আগে অবশ্য স্টেডিয়ামের গ্র্যান্ড উদ্বোধন আয়োজন করা হবে, সেখানে মেসির প্রতি শ্রদ্ধা জানানো হবে এক অনন্য অনুষ্ঠানে।প্রসঙ্গত ২০০৪-০৫ মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর ১৭ মৌসুমে মেসি খেলেছেন ৭৭৮ ম্যাচ, করেছেন ৬৭২ গোল এবং ৩০৫ অ্যাসিস্ট।মেসির সময় বার্সেলোনা জিতেছে ৩৫টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১০ লা লিগা, ৭ কোপা দেল রে, ৪ চ্যাম্পিয়নস লিগ, ৩ ক্লাব বিশ্বকাপ, ৩ উয়েফা সুপার কাপ ও ৮ স্প্যানিশ সুপার কাপ।সবশেষ মৌসুমে হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত খেলেছে বার্সেলোনা। ঘরোয়া লিগে ‘ট্রেবল’ জিতলেও শেষ পর্যন্ত অধরা থেকে গেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ফলে আগামী মৌসুমে ক্যাম্প নু’র মাঠ থেকে নতুনভাবে শুরু করতে চাইবে কাতালান ক্লাবটি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-২ আসনে এক প্রার্থীর মনোনয়ন দাখিল নিয়ে উত্তেজনা
চুয়াডাঙ্গা-২ আসনে এক প্রার্থীর মনোনয়ন দাখিল নিয়ে উত্তেজনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ নুর হাকিম নামের একজনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ ওঠেছে, ‘আওয়ামী Read more

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস

বাংলাদেশের দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) নিয়ে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এ সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি Read more

শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ রফিকুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক
কিশোরকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমাম আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা । পূবাইলের ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় এই Read more

এবার সুমুদ ফ্লোটিলার জাহাজে ওঠে পড়ল ইসরায়েলি সেনারা
এবার সুমুদ ফ্লোটিলার জাহাজে ওঠে পড়ল ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল৷বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা Read more

প্রবাসে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি
প্রবাসে লটারিতে ৯ কোটি টাকা জিতলেন দুই বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র‌্যাফেল ড্র’ লটারিতে দেড় লাখ দিরহাম করে জিতেছেন দুই প্রবাসী বাংলাদেশি, যা বাংলাদেশি মুদ্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন