ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-অন-ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে, যাতে তারা নিরাপদ ও অনুকূল পরিবেশে ভোট দিতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই ক্রয় প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে হবে, যাতে নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হয়।বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নতুন ক্যামেরাগুলো পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া নির্বাচনকালীন ভোটকেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা যাবে এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও তা পর্যবেক্ষণ সম্ভব হবে।বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

মানবপাচারকারীদের খপ্পরে পড়ে লিবিয়ায় আটকেপড়া আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড Read more

বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল
বাউফলের তেঁতুলিয়া নদীর তিনটি পয়েন্টে শতাধিক অবৈধ বাঁধা জাল

পটুয়াখালীর বাউফল উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বাঁধা জালের বিস্তার বেড়েছে। মাত্র ৫ কিলোমিটার নদী পথের তিনটি পয়েন্টে শতাধিক বাঁধা জালের Read more

এবার সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল
এবার সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল

নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের Read more

দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা
দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকেরা পর্যাপ্ত পানির অভাবে পাট পচাতে পারছেন না। ফলে পাট নিয়ে বিপাকে Read more

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম Read more

মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন
মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন। অভিনেত্রীর মা মাসুদা হক শুক্রবার (২০ জুন) দিনগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন