বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে কোচিং স্টাফের ভূমিকা ঘিরে। বিশেষ করে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে দলের খেলার মান নিয়ে বিসিবির ভেতরে শুরু হয়েছে বিশ্লেষণ।সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চারজন ওপেনার নিয়ে দল সাজিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। এতে বোর্ড কর্তাদের মাঝে বিস্ময় তৈরি হয়েছে। একাদশ নির্বাচন ও ক্রিকেটারদের রোল ঠিক করে দেওয়ায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা বেশি থাকে বলে গুঞ্জন আছে।বোর্ডের একজন পরিচালক জানিয়েছেন, দলের একাদশ গঠনে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কিছু খেলোয়াড়ের কাছ থেকে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও পেয়েছেন তারা। তবে এসব অভিযোগ এখনও প্রমাণিত নয়। ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে কথা বলেও অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি।বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এই অভিযোগগুলো অস্বীকার করে বলেন, ‘দল পরিচালনায় প্রধান কোচই মূল সিদ্ধান্ত নেন। কোচিং স্টাফরা তাকে সহযোগিতা করেন মাত্র। একাদশ নির্ধারণে কোচ ও অধিনায়কের সিদ্ধান্তই চূড়ান্ত।’প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও জানিয়েছেন, কোচিং স্টাফের কেউ জাতীয় দলে পছন্দের খেলোয়াড় নেওয়ার মতো ক্ষমতা রাখেন না। নির্বাচক প্যানেলও স্বাধীনভাবে কাজ করে থাকে।এদিকে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে চার ওপেনার নিয়ে একাদশে নামার সিদ্ধান্তে সালাউদ্দিনের ভূমিকা ছিল না। বরং সিরিজের শুরুতে খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা না থাকায় প্রধান কোচ কিছু বিষয়ে সালাউদ্দিনের ওপর নির্ভর করতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই নির্ভরতা কমে এসেছে।চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে নিক পোথাস যে রোল পালন করতেন সালাউদ্দিনের এখন সেই রোল। কোচের নির্দেশনা নিয়ে কে কখন ব্যাট করবে, বল করবে, সেগুলো দেখেন। বিদেশে দলের সঙ্গে থাকার ফলে আমি দেখেছি- কাজের ক্ষেত্রে কোচ সালাউদ্দিনের ওপর নির্ভর করলেও একাদশ নির্বাচনে ভূমিকা নেই। বরং সিমন্স সব কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন। একাদশ নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়েই হয়।তবে সহকারী কোচ সালাউদ্দিনের প্রভাব থাকলে তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ কেন? এই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বোর্ডের ভেতরে! ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, জাতীয় দলের কোচিং স্টাফে সম্ভাব্য পরিবর্তনের সিদ্ধান্ত হলে সালাউদ্দিনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের Read more

মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেপ্তার
মাদারীপুরে ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা গ্রেপ্তার

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ এলাকা নরারকান্দি গ্রাম Read more

সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিজয় নগরে এ  কর্মশালা হয়। কর্মশালায় ডিজিটাল Read more

কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬
কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া একাধিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত চারজন Read more

কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের এক দিন পর মো. জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে Read more

তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা
তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে করা আপিলের নবম দিনের শুনানি শেষে আগামী ১১ নভেম্বর পর্যন্ত মামলাটির কার্যক্রম মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন