“আমার একটাই দোষ, আমি গরীব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম” এমনই আর্থিক অসচ্ছলতার কথা চিরকুটে লিখে আত্মহত্যা করেছে মোঃ কাউসার হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র। বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০ টার দিকে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। মো. কাওসার হোসেন উপজেলার মদনপুরা ইউনিয়নের মৃত. শাহ আলম মৃধার ছেলে।নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বাউফল সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজের সন্ধানে রাজধানীতে পারি জমান। এর মধ্যে তিনি বিয়ে করেন। বেশ কিছুদিন ধরে চেষ্টা করেও কাজ যোগাতে না পেরে পরিবার পরিজন নিয়ে কোনভাবেই চলতে পারছিলেন না। একপর্যায়ে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। নিহত কাউসারের বন্ধুরা জানান, বুধবার (১৪মে) রাতে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল  “আমার একটাই দোষ আমি গরীব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম।” দীর্ঘ সময় তার মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পরে ছিলো। আর্থিক অসচ্ছলতার কারণে নিহতের মা মরদেহ আনতে ব্যর্থ হয়। পরে বিষয়টা জানার পরে বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ নিহতের মারদেহ গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেন এবং দাফন কাজের ব্যবস্থা করেন। তার মৃত্যুতে এলাকায় ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যুকালে কাওসার হোসেন বৃদ্ধ মা, স্ত্রী ও এক ভাইসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল বন্দরে জাল কাগজপত্রে কোটি টাকার রাজস্ব ফাঁকি
বেনাপোল বন্দরে জাল কাগজপত্রে কোটি টাকার রাজস্ব ফাঁকি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে জাল মেনিফেস্টো কাগজ ব্যবহার করে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র Read more

অবশেষে সাময়িক বরখাস্ত হলেন দেবীগঞ্জের সেই কর্মকর্তা
অবশেষে সাময়িক বরখাস্ত হলেন দেবীগঞ্জের সেই কর্মকর্তা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ সাইফুল ইসলামকে অবশেষে সাময়িক বরখাস্ত করেছে মহিলা Read more

পিতৃপরিচয় পরিবর্তন করা নাজায়েজ
পিতৃপরিচয় পরিবর্তন করা নাজায়েজ

ইসলাম এতিম, অসহায়, বা দরিদ্র শিশুদের সাহায্য করতে, তাদের দায়িত্ব নিতে উৎসাহিত করে। কোরআনে আল্লাহ বার বার এতিম শিশুদের সাহায্য Read more

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।  শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে Read more

জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন
জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী তিনজন প্রার্থীর নাম দেখা যাচ্ছে। তারা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ Read more

১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির
১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির

গত বছর ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের দলীয় কর্মসূচি পালন করছে। এবার দীর্ঘ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন