নেত্রকোনায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কবীর মিয়া (৬৫) নামের একজন নিহত হন এবং আহত হন ১২ জন। আহতদের মধ্যে জসীম উদ্দিন (৭০) কে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।শুক্রবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কবীর মিয়া আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাওপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।নিহতের ভগ্নপতি মাঈন উদ্দিন জানান, আজ দুপুরে আটপাড়া উপজেলা থেকে মোক্তার হোসেনের বিয়ের বরযাত্রী নিয়ে ২টি বাস ও একটি হাইস গাড়ি, মেয়ের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে সবার পিছনে থাকা যাত্রীবাহী বাসটি চুচুয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে করে বাসে থাকা প্রায় ৪০ জন কম-বেশি আহত হন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কবীর মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে জসীম উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেল্পার পলাতক রয়েছে। আমরা তাদের আটকের চেষ্টা করছি। নিহত কবীর মিয়ার পরিবার এ বিষয়ে এখনও থানায় কোনো মামলা দায়ের করেনি। নিহতের পরিবার যদি মামলা করেন, তাহলে আমাদের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

 আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিবারের মতো এবারও ঈদের Read more

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।শনিবার (০৩ মে) মধ্যরাতের Read more

ইরানে ফিরছে ইন্টারনেট, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নাগরিকরা
ইরানে ফিরছে ইন্টারনেট, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নাগরিকরা

কয়েক দিনের কঠোর বিচ্ছিন্নতার পর ধীরে ধীরে ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগহীনতায় থাকা লাখো Read more

যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ
যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করে তাদের নাম, পরিচয় ও অভিযোগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড Read more

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

নওগাঁয়ে ছুরিকাঘাতে নিহত ১
নওগাঁয়ে ছুরিকাঘাতে নিহত ১

নওগাঁয় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে গোলাম হোসেন (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।  বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন