যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে দুই নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে চৌহালী উপজেলা প্রশাসন।শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান।জানা গেছে, বিয়ের সব আয়োজনই ছিল একই গ্রামের পাশাপাশি দুটি কনের বাড়িতে এবং দুটি বিয়ে বাড়িতেই বরযাত্রীও চলে এসেছিল। এরই মধ্যে শুক্রবার জুমার নামাজের পর বাল্যবিবাহের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। পরে তিনি বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই দুই নাবালিকাকে বিয়ে না দেওয়ার জন্য নাবালিকা কনেদের পরিবারের অভিভাবকদের থেকে মুচলেকা নেওয়া হয়। উভয় পরিবারকেই অপ্রাপ্তবয়স্ক কনেদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।এ সময় চৌহালী থানার উপপরিদর্শক এসআই সোয়েবুর ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্যগণ, থানা পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একই গ্রামে গিয়ে দুটি বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছি আমরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়ুয়া উভয় কনের পরিবারই কনেদের জন্ম নিবন্ধন সনদ জাল করে বয়স বৃদ্ধি করে তাদের মেয়েদের বাল্যবিবাহের আয়োজন করেছে। পরবর্তীতে মেয়েদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে তাদের অভিভাবকদের থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এরপরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে দুই পরিবারের অভিভাবকদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে মর্মে তাদেরকে সতর্ক করা হয়।তিনি আরও বলেন, বাল্যবিবাহ একজন নারীর জীবনে স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে জীবনের ঝুঁকি বৃদ্ধি করে। তাই বাল্যবিবাহ রোধে সরকারি আইন অনুযায়ী আমরা কঠোর অবস্থানে আছি। এ সময় কোথাও বাল্যবিবাহের কোনো ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা
বাবা-মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে চাচা-ভাতিজার বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় বাবা ও ৬ বছরের মেয়েকে অপহরণ করে নির্যাতনের দায়ে অপহরণকৃত যুবকের আপন ভাই ও চাচার বিরুদ্ধে মামলা করার Read more

রাজবাড়ীতে সম্পত্তি বিক্রির পর মাকে তাড়িয়ে দিলো সন্তান ও বউ
রাজবাড়ীতে সম্পত্তি বিক্রির পর মাকে তাড়িয়ে দিলো সন্তান ও বউ

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে নিজের গর্ভধারিণী মায়ের সম্পত্তি বিক্রি ও নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ Read more

গাজামুখী আটক জাহাজ থেকে ভিডিও বার্তা দিলেন গ্রেটা থুনবার্গ
গাজামুখী আটক জাহাজ থেকে ভিডিও বার্তা দিলেন গ্রেটা থুনবার্গ

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উদ্দেশে রওনা দিয়েছে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এ জাহাজটি পরিচালনা Read more

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু জিদানের
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু জিদানের

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জিদান (৬) নামের প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।মঙ্গলবার (১০ জুন) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের Read more

জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধে নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধে কুপিয়ে বাবা-ছেলেকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন– জাহাঙ্গীর শেখ (৫৭) ও তাঁর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন