রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জান্নাতুল ফেরদৌসি টুম্পা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়ায় আপন লেডিস হোস্টেলের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় টুম্পার মরদেহ উদ্ধার করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, টুম্পা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবং বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।টুম্পা সঙ্গে হোস্টেলে থাকা সহপাঠীরা জানান, দীর্ঘ সময় ধরে টুম্পার রুম বন্ধ থাকায় তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে দরজা ভেঙে রুমের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং পুলিশ প্রশাসনের সহয়তায় দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করি। শিক্ষার্থীর পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাদের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতারের বেড়া রাখব না, বিজেপি এমপির মন্তব্যে তোলপাড়
বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতারের বেড়া রাখব না, বিজেপি এমপির মন্তব্যে তোলপাড়

আগামী বিধানসভা নির্বাচনে আমরা জিতলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে ফেলা হবে। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটের Read more

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন Read more

মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ
মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মসজিদ থেকে ইলেকট্রনিকস যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার Read more

গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা
গাজায় আগ্রাসন শুরুর পর ৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ Read more

এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনকে ফেরত দিলো বিএসএফ
এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনকে ফেরত দিলো বিএসএফ

৮ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা Read more

স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৩১ জুলাই) পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন-সুপারকো জানিয়েছ, চীনের শিচ্যাং স্যাটেলাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন