ইসরাইলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করলেন। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে কাজ করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।এর কিছুক্ষণ আগে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরাইলে একটি সামরিক ঘাঁটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।চলতি বছরের ২৮ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরাইলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এ তথ্য অনুযায়ী প্রতি সাতজনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন।তথ্যসূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঈদযাত্রার শেষ দিনেও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে Read more

বিসিবির আড়াইশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা
বিসিবির আড়াইশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিলেন ক্রীড়া উপদেষ্টা

গত বছরের আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কয়েকটি ধাপে ১৪টি ভিন্ন ব্যাংকে প্রায় ২৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) Read more

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত  হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার Read more

মিরসরাইয়ে লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস
মিরসরাইয়ে লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে লক্ষাধিক টাকার দুইটি অবৈধ মাছ ধরার জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার সাহেরখালী ঘাট Read more

বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত
বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ সোমবার (৫ মে) রাজধানীর তেজগাঁওস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনোরে বাংলাদেশ বিমানবাহিনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন