নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইফউদ্দিন রিয়াজ (৩৩) নামের এক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ফতুল্লার ভূঁইগড় বাসস্ট্যান্ডে রিয়াজকে পেয়ে পুলিশে খবর দেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাত হোসেন সাজ। পরে পুলিশের একটি টিম এসে রিয়াজকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা রিয়াজকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতা রিয়াজ অবস্থান করছিলেন ভূঁইগড় বাসস্ট্যান্ডের সুন্দরবন রেস্টুরেন্টে। খবর পেয়ে ছাত্রদল নেতা সাজসহ আরো কয়েকজন সেখানে গিয়ে রিয়াজকে পেয়ে যান। তারা ফতুল্লা থানাকে বিষয়টি জানালে পুলিশের একটি টিম এসে রিয়াজকে আটক করে।ছাত্রদল নেতা সাজ সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কিছুদিন পরপরই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। এসব মিছিলের নেপথ্যে রিয়াজের ভূমিকা আছে বলে আমরা খবর পাচ্ছিলাম। রিয়াজ ভূঁইগড়ে এসেছেন, এমন খবর পেয়ে আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি।’এ বিষয়ে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘ভূঁইগড় থেকে ছাত্রলীগ নেতা সাইফউদ্দিন রিয়াজকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। ছাত্রলীগে তার পদবী ছিল কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ
ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলার দৌলতখান থেকে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও Read more

তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা
তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনির্দেশ বর্হিভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়, বিপণন, পরিবহণ ও বিতরণ করার দায়ে তিনজন খুচরা সার ব্যবসায়ী ও একজন Read more

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। এতে সড়কের Read more

চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার
চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে অতিবৃষ্টি আর উজানের ঢলে বেশ কিছুদিন ধরেই পানিবন্দী অবস্থায় আছে প্রায় ১১ হাজার পরিবার। এসব Read more

ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার
ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার

ফতুল্লায় র‌্যাব ও পুলিশের  তালিকাভুক্ত সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব৷ বুধবার (২১ মে) বিকালে র‌্যাব-১১ এর একটি দল Read more

নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংক থেকে নিলামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন